বরিশাল জার্নাল ডেস্ক
বরিশাল জেলার উজিরপুর উপজেলাধীন সাতলা ইউনিয়নের ৪নং ওয়ার্ডে বাংলাদেশ জামায়াতে ইসলামী’র কর্মী ও সহযোগী সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।মঙ্গলবার বিকেল ৫টায় রাজাপুর বাজারে এ সম্মেলন অনুষ্ঠিত হয়।
বাংলাদেশ জামায়াতে ইসলামী সাতলা ইউনিয়নের সেক্রেটারি মোঃ আব্দুল কাদির জিব্রানের সঞ্চালনায় ও সভাপতি মোহাম্মদ হাফিজুর রহমানের সভাপতিত্বে সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য, বরিশাল জেলার নায়েবে আমির ও বরিশাল-২ (উজিরপুর-বানারীপাড়া) আসনের জামায়াত মনোনীত প্রার্থী জননেতা মাস্টার আব্দুল মান্নান।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী বরিশাল জেলার সহকারী সেক্রেটারি অধ্যাপক সৈয়দ আহমেদ খান এবং উজিরপুর উপজেলা জামায়াতের আমির মাওলানা মোঃ আব্দুল খালেক।
প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, বিগত সরকারের নানাবিধ জুলুম, অত্যাচার, নির্যাতন ও নিপীড়ন সহ্য করে বাংলাদেশ জামায়াতে ইসলামীর নেতা-কর্মীরা আল্লাহর আইন প্রতিষ্ঠায় নির্ভিকভাবে কাজ করে গেছে। সরকারের পতনের পর থেকে ন্যায়, নিষ্ঠা ও সততার সাথে তারা নিরলসভাবে কাজ করে দেশের মানুষের আস্থা অর্জন করেছে। আশা করি, আগামী নির্বাচনে আল্লাহর আইন প্রতিষ্ঠা, জনসাধারণের জীবনমান উন্নয়ন এবং সুখী-সমৃদ্ধ, ইনসাফভিত্তিক ও উন্নত বাংলাদেশ গড়তে দেশের মানুষ জামায়াতে ইসলামীর পাশে থাকবে এবং দাড়িপাল্লা মার্কায় ভোট দেবে।
সম্মেলনে আরও উপস্থিত ছিলেন সাতলা ইউনিয়ন জামায়াতের সহ-সভাপতি মোঃ মাহবুবুর রহমান, মোঃ আব্দুর রব বালি, মোঃ ফোরকান শেখ, মোঃ আল-আমিন বাহাদুর, মোঃ বজলুর রহমান, মোঃ জাকির হোসেন খন্দকার, মোঃ আব্দুর রাজ্জাক আকন, হাফেজ মাওলানা গোলাম রাব্বি ও মোঃ নিয়াজ মাখদুম।
এছাড়াও বিভিন্ন ওয়ার্ড থেকে আগত জামায়াতের কর্মী ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের দায়িত্বশীলগণ উপস্থিত ছিলেন।




