ইচলাদীতে বাস-ট্রাক সংঘর্ষে আহত অর্ধশতাধিক

নিজস্ব প্রতিবেদক

ঢাকা বরিশাল মহাসড়কের উজিরপুর ইচলাদীর সাকুরা পেট্রোল পাম্পের কাছে বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে অর্ধ শতাধিক যাত্রী আহতের খবর পাওয়া গেছে।

স্থানীয়দের ভাষ্য মতে, মাদারীপুর থেকে বরিশালের উদ্যেশে ছেড়ে আসা যাত্রীবাহী  একটি লোকাল বাস বিকাল ৪ টার দিকে সাকুরা পেট্রোল পাম্পের কাছে আসার পর একটি লরির সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে যাত্রীবাহী বাসটি কাত হয়ে রাস্তার ওপর পরলে প্রায় অর্ধশতাধিক যাত্রী আহত হয়।

আহত যাত্রীদের পুলিশ ও জনতা সম্মিলিতভাবে উদ্ধার করে চিকিৎসার জনতা উজিরপুর উপজেলা স্বাস্থ কমপ্লেক্সে পাঠায়।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *


Scroll to Top