আলোচিত লিটু হত্যা মামলার আরেক আসামী গ্রেফতার

 

নিজস্ব প্রতিবেদক
বরিশালের আলোচিত লিটু সিকদার হত্যা মামলার এজাহারভুক্ত আসামি মোসাঃ ইয়াসমিন আক্তার ইলা (২৪) কে গ্রেফতার করেছে পুলিশ।

শনিবার (২৩ আগস্ট) বিকেলে বরিশাল মহানগর কোতোয়ালি থানাধীন বিআইডব্লিউটিএ নির্বাহী প্রকৌশলী দপ্তরের বিপরীতে প্লানেট পার্ক সংলগ্ন সড়ক থেকে র‌্যাব-৮ এর সহায়তায় তাকে আটক করা হয়।

এয়ারপোর্ট থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ জাকির হোসেন শিকদার বলেন, গ্রেফতারকৃত ইয়াসমিন আক্তার ইলা এজাহারভুক্ত আসামি এবং মামলার ২ নম্বর আসামি মিলন গাজীর স্ত্রী। ঘটনার দিন ঘটনাস্থলে তার উপস্থিতি ভিডিও ফুটেজে ধরা পড়ে যা সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। তাকে জিজ্ঞাসাবাদ শেষে আদালতে সোপর্দ করা হবে।

 

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *


Scroll to Top