আন্ধারমানিকে জামায়াতের ইফতার মাহফিল অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ জামায়াতে ইসলামী মেহেন্দীগঞ্জের আন্ধারমানিক ইউনিয়ন শাখার উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। ইউনিয়ন জামায়াতের সভাপতি মোঃ শহিদুল ইসলাম এর সভাপতিত্বে ও ইউনিয়ন সেক্রেটারী মো: আরমান হেসেন সবুজের সঞ্চালনায় ২৫ মার্চ মঙ্গলবার বিকাল ৩টায় আন্ধারমানিক-আজিমপুর দাখিল মাদ্রাসার ময়দানে মাহে রমজানের গুরুত্ব-তাৎপর্য শীর্ষক আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।

এতে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী কেন্দ্রীয় মজলিশে শুরা সদস্য ও বরিশাল জেলা আমীর এবং বরিশাল-৪ (হিজলা-মেহেন্দীগঞ্জ-কাজীরহাট) আসনে জামায়াত মনোনীত সংসদ সদস্য প্রার্থী অধ্যাপক মাওলানা মোহাম্মদ আবদুল জব্বার।

বিশেষ অতিথি ছিলেন জামায়াতের জেলা মজলিশে শুরা সদস্য ও কাজিরহাট থানা আমীর মাওলানা আবুল হোসেন, থানা সেক্রেটারী কাজী লুৎফর রহমান, বাহেরচর ইসলামিয়া ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা আল মামুন, সন্তোষপুর ফাজিল মাদ্রাসার সহকারি অধ্যাপক মাওলানা বেলাল হেসেন,থানা জামায়াতের শূরা ও কর্মপরিষদ সদস্য মাওলানা রাকিবুল হাসান, ইসলামী আন্দোলন বাংলাদেশের আন্ধারমানিক ইউনিয়ন সভাপতি মোঃ দলিল উদ্দিন খাঁন, বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন কাজিরহাট থানার সেক্রেটারি মাওলানা রেজাউল করিম প্রমুখ। মাহফিলে ইউনিয়নের বিভিন্ন শ্রেণি-পেশার প্রায় সহস্রাধিক জনসাধারণ অংশগ্রহণ করেন।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *


Scroll to Top