আগৈলঝাড়ায় ছাত্রশিবিরের ইফতার মাহফিল 

 

নিজস্ব প্রতিবেদক : বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির আগৈলঝাড়া উপজেলার ২ নং বাকাল ইউনিয়ন শাখার উদ্যোগে মাহে রমজানের তাৎপর্য শীর্ষক আলোচনা সভা ও ইফতার মাফফিল অনুষ্ঠিত হয়েছে । অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরিশাল জেলা শাখার মানব সম্পদ উন্নয়ন বিষয়ক সম্পাদক  ও  আগৈলঝাড়া উপজেলা শাখার সাবেক সভাপতি মাহমুদ হাসান খান।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরিশাল মহানগর শাখার মিডিয়া ও প্রচার সম্পাদক মোঃ মুহাম্মাদ মহাসিন উদ্দিন এবং আগৈলঝাড়া উপজেলা সভাপতি মোহাম্মদ কাইফুর রহমান।

সভাপতিত্ব করেন বাকাল ইউনিয়ন সভাপতি মোহাম্মদ শাওন ইসলাম। এছাড়াও উপস্থিত ছিলেন বিভিন্ন রাজনৈতিক দলের নেতা কর্মী ও সাধারণ শিক্ষার্থীরা।

 

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *


Scroll to Top