আগৈলঝাড়ায় ঈদুল ফিতর উপলক্ষে ভিজিএফ চাল বিতরণ

আগৈলঝাড়া(বরিশাল) সংবাদদাতা

ঈদুল ফিতর উপলক্ষে বরিশালের আগৈলঝাড়ায় ১৩ হাজার ২৩৮ জন দুস্থ ও অসহায় পরিবারের মাঝে ভিজিএফ চাল বিতরণ করা হয়েছে। গতকাল সোমবার সকালে উপজেলার বাগধা ইউনিয়ন পরিষদে উপজেলা নির্বাহী কর্মকর্তা লিখন বনিক ঈদুল ফিতর উপলক্ষে ১০ কেজি করে ভিজিএফ চাল বিতরণ কার্যক্রম উদ্বোধন করা হয়েছে।

এই চাল বিতরণে উপস্থিত ছিলেন বাগধা ইউপি চেয়ারম্যান আমিনুল ইসলাম বাবুল ভাট্রি, রাজিহার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইলিয়াস তালুকদার, উপজেলা বিএনপি’র যুগ্ন-আহবায়ক মো. সরোয়ার হোসেন মিয়া, ইউনিয়ন সচিব গৌতম পালসহ প্রমুখ।

উপজেলার রাজিহার ইউনিয়নে ২ হাজার ৬৯৪ পরিবার, বাকাল ইউনিয়নে  ২ হাজার ২৯৮ পরিবার, বাগধা ইউনিয়নে ২ হাজার ৬৭৮ পরিবার, গৈলা ইউনিয়নে ২ হাজার ৮৭৪ পরিবার ও রত্নপুর ইউনিয়নে ২ হাজার ৬৯৪ পরিবারসহ ১৩ হাজার ২৩৮টি পরিবারের মাঝে ১০ কেজি করে ভিজিএফ চাল বিতরণ করা হয়।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *


Scroll to Top