আরো এক মেয়াদে বাকেরগঞ্জ উপজেলা জামায়াতের আমির হিসেবে নির্বাচিত হয়েছেন অধ্যাপক ফিরোজ আলম। মঙ্গলবার ২৬ নভেম্বর বিকেলে বাকেরগঞ্জ উপজেলা জামায়াতের কার্যালয়ে অনুষ্ঠিত দ্বি-বার্ষিক রুকন সম্মেলনে রুকনদের সরাসরি ভোটে ২০২৫-২৬ সেশনের জন্য আমির হিসেবে পুনঃনির্বাচিত হন তিনি।
রুকন সম্মেলনে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে নবনির্বাচিত আমিরকে শপথ বাক্য পাঠ করান কেন্দ্রীয় মজলিসে শূরার সদস্য ও বরিশাল জেলা আমির অধ্যাপক মাওলানা আব্দুল জব্বার।
আরো উপস্থিত ছিলেন জেলা ও উপজেলা জামায়াতের নেতৃবৃন্দ। সম্মেলনে বাকেরগঞ্জ উপজেলার বিভিন্ন ইউনিয়নে রুকনগণ অংশগ




