বানারীপাড়ায় বিজয় দিবস শর্টপিচ ক্রিকেটের উদ্বোধন

 

মাহমুদুল হাসান, বানারীপাড়া প্রতিনিধি

বানারীপাড়া উত্তরপাড় মহিষাপোতা সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে প্রতি বছরের ন্যায় এবারও মহান বিজয় দিবস উপলক্ষে শর্টপিচ ক্রিকেট টুর্নামন্টের ৯ম তম আসরের আয়োজন করেছেন বানারীপাড়ার স্বেচ্ছাসেবী সংগঠন উত্তরপাড় ইউনিটি।

উদ্বোধনী খেলায় বাকপুর ব্রাদার্স বনাম অ্যান্টিভাইরাস এর তুমূল লড়াইয়ে ৭২ রানের ব্যবধানে এন্টিভাইরাস বিজয় অর্জন করেন।

ক্রীড়া সংগঠক রাব্বি সরদারের সভাপতিত্বে টুর্নামেন্টের উদ্বোধনী ‍অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সদস্য গোলাম মাহমুদ মাহাবুব মাস্টার, বানারীপাড়া উপজেলা বিএনপির আহ্বায়ক মোঃ শাহ আলম মিয়া, পৌর জামায়াতের আমির কাওসার হোসাইনসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

খেলা পরিচালনা ও শৃঙ্খলা কমিটির সদস্য ছিলেন মাহমুদুল হাসান, আরিফুল ইসলাম সৈকত,মাহফুজুর রহমান সজীব, শাহাদাত, সুজন কুন্ডু, হাসিবুল হাসান নোমান,মাসুম।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *


Scroll to Top