মির্জাগঞ্জ উপজেলা শিক্ষক-কর্মচারী অ্যাসোসিয়েশনের যাত্রা শুরু

 

‎মির্জাগঞ্জ(পটুয়াখালী) সংবাদদাতা

পটুয়াখালীর মির্জাগঞ্জে ‘মির্জাগঞ্জ উপজেলা শিক্ষক-কর্মচারী অ্যাসোসিয়েশন’ এর আত্মপ্রকাশ উপলক্ষে আলোচনা সভা, ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।  শুক্রবার (২৮ ফেব্রুয়ারি) বিকেল চারটায় মির্জাগঞ্জ বহুমুখী সমবায় সমিতির ভবনের চারতলায় উপজেলার প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয় এবং মাদ্রাসার শিক্ষক-কর্মচারীর ব্যানারের আয়োজনে সহকারী শিক্ষক মোঃ আবদুল হালিমের সভাপতিত্বে এক অনুষ্ঠানের মাধ্যমে এ সংগঠনের আত্মপ্রকাশ ঘটে।

নবগঠিত কমিটিতে মির্জাগঞ্জ ইয়ারিয়া আলিম মাদরাসার সহকারী অধ্যাপক মো: আ: মন্নান লোটাসকে প্রধান উপদেষ্টা করা হয়েছে। এ সময়ে সুবিদখালী সরকারি হাইস্কুলের সিনিয়র শিক্ষক মো: আবদুল হালিমকে সভাপতি, ভাজনা কদমতলা নূরিয়া আলিম মাদরাসার প্রভাষক মো. মাহাবুবুর রহমান টুকুকে সাধারণ সম্পাদক ও ছৈলাবুনিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক মো. উজ্জ্বল খাঁনকে সাংগঠনিক সম্পাদক করে ১৮১ সদস্য বিশিষ্ট কমিটি ঘোষণা করা হয়েছে।‎

নবগঠিত এই শিক্ষক-কর্মচারী সংগঠনের আত্মপ্রকাশ করায় শিক্ষক সমাজের কল্যাণে সক্রিয় ভূমিকা রাখবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। উদ্যোক্তারা জানান, সংগঠনের‎ মূল উদ্দেশ্য উপজেলার শিক্ষক-কর্মচারীদের মধ্যে পারস্পরিক যোগাযোগ বৃদ্ধির মাধ্যমে তাদের অধিকার সুরক্ষা এবং শিক্ষকদের কল্যাণে কাজ করা। এছাড়াও অবসরপ্রাপ্ত শিক্ষক কর্মচারীদের বিদায়ী সংর্বধনা, উপজেলার কৃতি শিক্ষার্থীদের সম্মাননা, দুর্যোগকালীন দুঃস্থদের পাশে দাঁড়ানোসহ সামাজিক কাজে শিক্ষকদের আংশগ্রহণের নিশ্চিত করাই এ সংগঠনের উদ্দেশ্য।

 

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *


Scroll to Top