চরপদ্মা রাশিদিয়া ইসলামিয়া মাদ্রাসার গভর্নিং বডি নির্বাচন

 

বরিশাল জার্নাল ডেস্ক: সফিপুর ইউনিয়নের চরপদ্মা রাশিদিয়া ইসলামিয়া সিনিয়র ফাজিল (ডিগ্রি) মাদ্রাসার গভর্নিং বডি নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। অভিভাবক সদস্য পদে তিন স্তরে মোট ছয় জন প্রার্থী অংশগ্রহণ করেন।

দাখিল স্তরে জিয়াউল হক কাজী এবং মোহাম্মদ মোদাচ্ছের হোসেন (মিলন) প্রার্থী হিসেবে অংশগ্রহণ করেন। মোঃ মোদাচ্ছের হোসেন ( মিলন) বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয় লাভ করেন। আলিম স্তরে দুইজন প্রার্থী অংশগ্রহণ করেন আমিরুল ইসলাম মনির এবং সেন্টু সর্দার। তাদের ভিতরে জয়লাভ করেন আমিরুল ইসলাম মনির।

ফাজিল স্তরে যে দুইজন প্রার্থী হিসেবে অংশগ্রহণ করেন- মৌলভী এজাজুলল হক এবং মোহাম্মদ মোবারক হাওলাদার। তাদের ভিতরে জয়লাভ করেন মৌলভী এজাজুল হক। শিক্ষক প্রতিনিধি হিসেবে পাঁচজন শিক্ষক অংশগ্রহণ করেন তাদের মধ্যে তিনজন জয়লাভ করেন। মোঃ মোস্তাফিজুর রহমান রনি, মোঃ মাহবুবুর রহমান, মাওলানা মাসুম বিল্লাহ।

ফলাফল প্রকাশ করেন প্রিজাইডিং অফিসার এবং শিক্ষক প্রতিনিধি হিসেবে ফলাফল প্রকাশ করেন অত্র মাদ্রাসার প্রিন্সিপাল মোহাম্মদ আলী।

 

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *


Scroll to Top