মির্জাগঞ্জ প্রেস ক্লাবের নতুন কমিটি 

 

মির্জাগঞ্জ (পটুয়াখালী) প্রতিনিধি : পটুয়াখালীর মির্জাগঞ্জ প্রেসক্লাবের দুই বছর মেয়াদি কার্যকরী কমিটি গঠন করা হয়েছে। ২০ ফেব্রুয়ারি, বৃহস্পতিবার সন্ধ্যায় সংগঠনের অস্থায়ী কার্যালয়ে উপস্থিত সকলের সম্মতিক্রমে দৈনিক দিনকালের উপজেলা প্রতিনিধি মোঃ কামরুজ্জামান জুয়েল মুন্সিকে সভাপতি, দৈনিক নয়া দিগন্তের উপজেলা প্রতিনিধি উত্তম গোলদারকে সিনিয়র সহ-সভাপতি ও দৈনিক আমার দেশের উপজেলা প্রতিনিধি মল্লিক মাকসুদ আহমেদ বায়েজীদকে সাধারণ সম্পাদক করে ১৮ সদস্য বিশিষ্টি কমিটি গঠন করা হয়।

১৯৮৭ সালে প্রতিষ্ঠিত ঐতিহ্যবাহী মির্জাগঞ্জ প্রেস ক্লাবের কমিটিতে প্রধান উপদেষ্টা হিসেবে রয়েছেন দৈনিক কালের কন্ঠ মির্জাগঞ্জ প্রতিনিধি মোঃ গোলাম ফারুক মুন্সি। কমিটির অন্যান্য সদস্যরা হলেন- সহ-সভাপতি কামরুজ্জামান বাঁধন (আমার সংবাদ), যুগ্ম-সাধারণ সম্পাদক মোঃ সোহাগ হোসেন (মানবজমিন), মোঃ আতিকুর রহমান লিপন (বিজনেস বাংলাদেশ), কোষাধ্যক্ষ অমিতাভ দাস অপু (যায়যায়দিন), দপ্তর সম্পাদক মোঃ সুমন কাজী (সময়ের আলো), প্রচার সম্পাদক মোঃ সিয়াম রহমান হিমেল ( দৈনিক নয়া শতাব্দী), তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক আব্দুল ওয়াদুদ (মানবকণ্ঠ), ক্রীড়া ও সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক বায়েজীদ হাসান (খোলা কাগজ)।

কার্যনির্বাহী সদস্যরা হলেন মোঃ ইলিয়াস আলী (কালবেলা),মীর মাসুম বিল্লাহ (সকালের সময়), মোঃ রেজাউল করিম (দৈনিক বর্তমান), মোঃ শাকির আলম (স্বদেশ প্রতিদিন), মোঃ সাইফুল ইসলাম সুলতান ( আমার বার্তা), মোঃ নাঈম ইসলাম (সমাজ দর্পণ) এবং মোঃ মাসুম বিল্লাহ প্রিন্স (স্বদেশ বিচিত্রা)।

 

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *


Scroll to Top