জিয়া মঞ্চ বাবুগঞ্জ উপজেলা শাখার আহবায়ক কমিটি

বাবুগঞ্জ প্রতিনিধি

সংগঠনকে আরো গতিশীল করার লক্ষ্যে মোঃ বাহাদুর তালুকদারকে সভাপতি, মোঃ ফারুক সিকদারকে সিনিয়র যুগ্ম-আহবায়ক ও আহমদউল্লাহ খান হৃদয়কে সদস্য সচিব করে ৫৩ সদস্য বিশিষ্ট জিয়া মঞ্চ বাবুগঞ্জ উপজেলা শাখার আহবায়ক কমিটি ঘোষণা করা হয়েছে।

বরিশাল জেলা (দক্ষিণ) জিয়া মঞ্চের সভাপতি মাইন উদ্দিন সিকদার ও বরিশাল জেলা জিয়া মঞ্চ-এর সাধারণ সম্পাদক মোঃ সুমন সরদার স্বাক্ষরিত এক বিবৃতিতে আহবায়ক কমিটি ঘোষণা করা হয়।

আগামী ৯০ দিনের মধ্যে জিয়া মঞ্চ বাবুগঞ্জ উপজেলার আওতাধীন সকল ইউনিট কমিটি করার লক্ষ্যে আহবায়ক, সিনিয়র যুগ্ম-আহবায়ক ও সদস্য সচিবকে নির্দেশ দেওয়া হয়েছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *


Scroll to Top