মনপুরা প্রতিনিধি : ভোলার মনপুরা উপজেলায় কর্মরত সাংবাদিকদের সংগঠন রিপোর্টার্স ইউনিটর কমিটি গঠন করা হয়েছে। মঙ্গলবার বিকালে মনপুরার হাজীরহাট বাজারে একটি মিলনায়তনে সংগঠনটির পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়।
নবগঠিত এ কমিটিতে বরিশাল জার্নাল ও বাংলাদেশ বাণীর স্থানীয় প্রতিনিধি মহিব্বুল্যাহ (ইলিয়াছ) সভাপতি, ক্রাইম বাংলা নিউজের লোকমান খানকে সাধারণ সম্পাদক, দৈনিক দেশের কন্ঠে মিজানুর রহমানকে সাংগঠনিক সম্পাদক, বরিশাল প্রতিদিন ও সকালের শিরোনামের মোহাম্মদ মেহেদী হাসানকে কোষাধক্ষ নির্বাচিত করা হয়েছে।
এছাড়া সময়ের আলোর রাকিবুল হাসান ও রিয়াজ উদ্দিনকে সহ-সভাপতি, দেশ প্রতিদিন এর বনি আমিনকে সহ-সাধারণ সম্পাদক, ডেইলি এক্সপ্রেসের আ: ছালামকে সহ-সাংঠনিক সম্পাদক, সংবাদ সকালের খাইরুল বাশারকে দপ্তর সম্পাদক হিসেবে নির্বাচিত হয়েছে।
নির্বাহী সদস্য হিসেবে নির্বাচিত হয়েছেন স্বাধীন বিডি ২৪ এর সাদ্দাম হোসেন, বরিশাল প্রথম আলো’র আল-আমীন মুন্না, জাতীয় অর্থনীতির আল-আমীন , খবর বাংলাদেশর শাহিন, সংবাদ সকালের সাদ্দাম ও স্বাধীন ৭১ এর মাসুদ ।
এর আগে কমিটি গঠন নিয়ে মহিব্বুল্যাহ (ইলিয়াছ) এর সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন সাংবাদিক লোকমান খান, মিজানুর রহমান , মোহাম্মদ মেহেদী হাসান, রিয়াজ উদ্দিনসহ অন্যরা।
পরে সর্বসম্মতিক্রমে মনপুরা রিপোর্টার্স ইউনিটির কমিটি গঠন ও দোয়া মুনাজাত অনুষ্ঠিত হয়।
নবগঠিত এ কমিটিকে শুভেচ্ছা জানিয়েছে ঢাকা ওয়াচ ২৪ এর সম্পাদক শাহাদাত সজীব , শাহজালাল আল-আমীনসহ সব পেশাজীবী সংগঠনের নেতৃবৃন্দ।
এদিকে, বরিশাল জার্নালের প্রতিনিধি মহিব্বুল্যাহ (ইলিয়াছ) মনপুরা রিপোর্টার্স সভাপতি নির্বাচিত হওয়ায় তাকে অভিনন্দন জানিয়েছেন বরিশাল জার্নালের প্রকাশক মো. মনিরুল ইসলাম, সম্পাদক বায়েজীদ আহম্মেদ ও ব্যবস্থাপনা সম্পাদক মুহাম্মাদ সাইফুল ইসলাম। একই সাথে তারা নতুন কমিটির অন্য সদস্যদেরকেও অভিনন্দন জানান। নবনির্বাচিত এই কমিটি সাংবাদিকদের অধিকার সুরক্ষায় সক্রিয়ভাবে কাজ করবে বলে তারা আশা প্রকাশ করেন।




