মো ইব্রাহিম হোসেন সফিপুর ( মুলাদী) : মুলাদী উপজেলার সফিপুর ইউনিয়নের পাতারচর এলাকায় সুবিধা বঞ্চিত মানুষের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করেছে পাতার চর গ্রামীণ তরুণ সংঘ।
সংগঠনের উদ্যেক্তা হাসান মাহমুদের পরিচালনায় শুক্রবার জুমার নামাজের পর পাতার চর বেপারী বাড়ি জামে মসজিদ প্রাঙ্গনে অনুষ্ঠিত ঈদ সামগ্রী বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মুলাদী উপজেলা জামায়াতের কর্মপরিষদ সদস্য হাফেজ মাওলানা আবুল ফজল।
প্রধান অতিথি তার বক্তৃতায় বলেন, পাতারচর গ্রামীণ তরুণ সংঘ যে কাজ টি করেছে তা রাসুল সঃ কিশোর বয়সে প্রতিষ্ঠিত হিলফুল ফুজুলের কর্মসূচি বাস্তবায়নের মতোই। আমি আশা করি এই সংগঠন মানুষের পাশে আজীবন কাজ করে যাবে। তিনি সংগঠনের উদ্যেক্তা ও দাতাদের ধন্যবাদ জানান এবং তাদের জন্য দোয়া করেন।
এ সময় উদ্যেক্তাদের মধ্যে উপস্থিত ছিলেন মো মেহেদী হাসান, তারেক হোসেন, জিহাদ হাওলাদার, মাস্টার আবুল হাসানাত, মাস্টার ইমরান হোসেন, কামাল হাওলার, জাহাঙ্গীর হাওলাদার, আঃ রব বেপারী, সেলিম বেপারী। এছাড়াও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত থেকে সংঘের কাজের অগ্রগতি কামনা করেন।




