ডেস্ক রিপোর্ট
সৌদি আরবের আল খারিজ শহরে ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় আহত ময়মনসিংহের গফরগাঁওয়ের প্রবাসী আব্দুল্লাহ আল মামুন (৩৫) নামে এক যুবকের মৃত্যু হয়েছে।
বুধবার (১৮ মার্চ) সকালে নিহতের বাবা শহীদ সওদাগর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।
নিহত আবদুল্লাহ আল মামুন গফরগাঁও উপজেলার রসুলপুর ইউনিয়নের ভরভরা গ্রামের শহীদ সওদাগরের ছেলে।
পরিবার সূত্রে জানা যায়, গত ৮ মার্চ (রোববার) ইফতারের আগ মুহূর্তে সৌদি আরবের আল খারিজ শহরে আল তোয়াইক বলদিয়া কোম্পানির একটি শ্রমিক ক্যাম্পে মিসাইল বিস্ফোরণ ঘটে। এতে মামুন মিয়া গুরুতর আহত হন। পরে তাকে আল খারিজ শহরের ডাক্তার সোলাইমান আল হাবিব হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় মঙ্গলবার (১৭ মার্চ) দিবাগত রাত সাড়ে ১১টার দিকে লাইফ সাপোর্টে থাকা অবস্থায় তাকে মৃত ঘোষণা করা হয়। বর্তমানে তার মরদেহ হাসপাতালের মর্গে রাখা হয়েছে।
নিহতের বাবা আবদুল্লাহ আল মামুন শহীদ সওদাগর বলেন, বর্তমানে আমার ছেলের মরদেহ হাসপাতালের মর্গে রয়েছে। মরদেহ দ্রুত দেশে ফিরিয়ে আনার দাবি জানাচ্ছি।
নিহতের মামাতো ভাই শাওন মোড়ল বলেন, আবদুল্লাহ আল মামুন এক ছেলে সন্তানের জনক। তার পরিবার ও নিজ এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। এশিয়া পোস্ট




