ফ্যাসিস্ট আমলের ডিলারশিপ বাদ করে নতুন নিয়োগের প্রতিশ্রুতি প্রধানমন্ত্রীর

বরিশাল জার্নাল ডেস্ক

ফ্যাসিস্ট আমলের সার ডিলারদের বাদ দিয়ে নতুন ডিলার নিয়োগের প্রতিশ্রুতি দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বুধবার জাতীয় সংসদে অনির্ধারিত আলোচনায় চীফ হুইপ নুরুল ইসলামের এ সংক্রান্ত একটি দাবির প্রেক্ষিতে সংসদ নেতা এ প্রতিশ্রুতি দেন।

এর আগে প্রধানমন্ত্রীর প্রশ্নোত্তর শেষ হওয়ার পরপরই ফ্লোর নিয়ে চীফ হুইপ নুরুল ইসলাম বলেন, ফ্যাসিস্ট সরকারের আমলে সার সরবরাহের যে ডিলার নিয়োগ করা হয়েছে তারা এখনো বহাল তবিয়াতে রয়েছে। ওই ডিলাররা সার উত্তোলন করছেন না। তারা কৃত্রিম সংকট তৈরি করার চেষ্টা করছেন। সংসদের পক্ষ থেকে আমি সংসদ নেতা প্রধানমন্ত্রীকে অনুরোধ করবো সেই ডিলার বাতিল করে নতুন করে ডিলার নিয়োগের। যাতে ফ্যাসিস্টরা বিড়াড়িত হয়। কৃষকরা ন্যয্যমূল্যে সার পায়। চিফ হুইপের এই বক্তব্যের সময় সকল সংসদ সদস্য টেবিলে চাপড়িয়ে সমর্থন জানান।

জবাবে প্রধানমন্ত্রী সংসদ নেতা তারেক রহমান বলেন, পুরো সংসদ বিষয়টিতে স্বাগত জানিয়েছে। এ ব্যাপারে পুরো সংসদের সন্মতি থাকলে সরকার শিগগিরই এ বিষয়ে ব্যবস্থা গ্রহণ করবে।

আমার দেশ

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *


Scroll to Top