বরিশাল জার্নাল ডেস্ক : বাংলাদেশ জামায়াতে ইসলামীর সাবেক সহকারী সেক্রেটারি জেনারেল ও সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী আব্দুর রাজ্জাক মারা গেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।
রোববার (৪ মে) বিকেল ৪টা ১০ মিনিটে রাজধানীর ইবনে সিনা হাসপাতালে মারা যান তিনি।
অ্যাডভোকেট শিশির মোহাম্মদ মনির তার ভ্যারিফায়েড ফেসবুক পেজে এক পোস্টে এ তথ্য জানান।




