বরিশাল জার্নাল ডেস্ক
আজ শনিবার রাজধানীর কাকরাইলে জুলাই সনদ বাস্তবায়ন ইস্যুতে অভ্যুত্থানে শহীদদের পরিবার ও যোদ্ধাদের নিয়ে আলোচনাসভায় এ মন্তব্য করেন তিনি। জামায়াত আমির বলেন, ‘ক্ষমতার চেয়ার নির্মম। ক্ষমতা মানুষকে অতীত ভুলিয়ে দেয়। সংসদের ভেতরেই ইলেকশন ইঞ্জিনিয়ারিংয়ের কথা স্বীকার করেছে সরকার দলীয় প্রতিমন্ত্রী।’
তিনি আরো বলেন, ‘গণভোটকে ফেলে দেওয়া জাতিকে অপমান করার সামিল। গায়ের জোরে বিএনপি গণভোট ফেলে দিয়েছে সংসদে ফ্যাসিবাদের পক্ষে অবস্থান নিয়েছে বিএনপি।’
বাংলাদেশ ব্যাংক, ক্রিকেট বোর্ড, জেলা প্রশাসকসহ সব জায়গায় বিএনপি ফ্যাসিবাদী কায়দায় একদলীয় শাসন কায়েম করতে চায় বলেও মন্তব্য করেন বিরোধী দলীয় নেতা। কালের কণ্ঠ




