আজ ফিরছেন তারেক রহমান

ডেস্ক রিপোর্ট

লন্ডনে দেড়যুগের নির্বাসন কাটিয়ে আজ দেশে ফিরছেন বিএনপির চলমান রাজনীতির মধ্যমনি, দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তাকে বহনকারী ফ্লাইটটি বেলা ১১টা ৪৫ মিনিটে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণের কথা রয়েছে। বুধবার বাংলাদেশ সময় রাত ১১টার দিকে সময় তিনি স্ত্রী ও কন্যাসহ হিথ্রো বিমানবন্দর ত্যাগ করেছেন।

দলটির স্থায়ী কমিটি তারেক রহমানকে স্বাগত জানানোর প্রস্তুতি সম্পূর্ণ করেছে। তার সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করা হয়েছে। বিমানবন্দরে তারেককে স্বাগত জানাবেন দলের স্থায়ী কমিটির সদস্যরা। এরপর রাজধানীর ৩০০ ফিট এলাকায়, লাখো নেতাকর্মী ও সাধারণ মানুষের উপস্থিতিতে সংক্ষিপ্ত ভাষণ দেবেন তিনি। একই সাথে দেশে ফিরতে পেরে কৃতজ্ঞতা প্রকাশ করবেন।

তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তন রাজনৈতিক অঙ্গন, দলের নেতাকর্মী-সমর্থক এবং সাধারণ জনগণের মধ্যে ব্যাপক আগ্রহ, কৌতূহল ও আবেগের সঞ্চার করেছে। এটি কেবল একজন নেতার দেশে ফেরা নয়, বরং দীর্ঘ প্রতীক্ষার অবসান এবং বাংলাদেশের ইতিহাসে সর্ববৃহৎ জনসমাগমের সম্ভাবনা বহন করছে।

মাহদী আমিন বলেন, ৩০০ ফিটের অনুষ্ঠানটি কোনো জনসভা নয়, সংবর্ধনা অনুষ্ঠানও নয়। এটি শুধু দেশবাসীর প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ এবং দেশনেত্রীসহ দেশের কল্যাণ কামনায় দোয়া অনুষ্ঠানের একটি সংক্ষিপ্ত কর্মসূচি। অনুষ্ঠানে একমাত্র বক্তা হবেন তারেক রহমান।

জনদুর্ভোগ কমাতে রাজধানীজুড়ে ২০টি মেডিক্যাল ক্যাম্প স্থাপন করা হয়েছে, যেখানে চিকিৎসক, প্যারামেডিক, ওষুধপত্র ও অ্যাম্বুলেন্স থাকবে। এ ছাড়া ৩০০ ফিটের কাছাকাছি ৬ শয্যার অস্থায়ী ফিল্ড হাসপাতালের ব্যবস্থা করা হয়েছে, এর সাথে আইসিইউ সুবিধাসম্পন্ন অ্যাম্বুলেন্স সংযুক্ত। বিশুদ্ধ পানির সরবরাহ, মোবাইল টয়লেট ও কয়েক হাজার স্বেচ্ছাসেবক সার্বক্ষণিক দায়িত্বে থাকবেন। যানজট এড়াতে প্রধান পয়েন্টে আলাদা বাস পার্কিং ও হেল্প ডেস্ক স্থাপন করা হয়েছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *


Scroll to Top