নিষিদ্ধ ছাত্রলীগের কেন্দ্রীয় নেতা গ্রেফতার

বরিশাল জার্নাল ডেস্ক

নিষিদ্ধ ঘোষিত সংগঠন বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি বরিকুল ইসলাম বাঁধনকে গ্রেফতার করেছে পুলিশ। শুক্রবার তাকে রাজধানীর বিজয়নগর থেকে গ্রেফতার করা হয়।

শেষ কিছু দিন ধরেই নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ ও আওয়ামী লীগের ঝটিকা মিছিলের প্রবণতা বেড়েছে। তারই একটার প্রস্তুতি নিচ্ছিলেন বাঁধন। শুক্রবার সকালে বিজয়নগরে অভিযান কার্যক্রম চালিয়ে তাকে গ্রেফতার করে সিটিটিসির একটি দল।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের মুজিব হলের সাবেক সভাপতি ছিলেন তিনি। আওয়ামী সরকার পতনের পর থেকে তিনি রাজধানীতে নাশকতা ও অরাজকতা সৃষ্টির পরিকল্পনা ও নিষিদ্ধ সংগঠনের ঝটিকা মিছিল আয়োজনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতেন বলে জানা গেছে।

ক্ষমতায় থাকাকালে তিনি ছাত্রদের বিভিন্নভাবে হয়রানি করতেন বলে অভিযোগ আছে। ২০১৭ সালে আরবী বিভাগের শিক্ষার্থী ও শিবির নেতা নাজমুল বাশারকে রাতভর নির্যাতনের অভিযোগ আছে তার বিরুদ্ধে। সে কারণে শাহবাগ থানায় তার বিরুদ্ধে মামলাও করা হয়। ২০১৯ সালের ডাকসু নির্বাচনে স্বতন্ত্র প্রার্থীদের মারধরের অভিযোগও আছে তার নামে।

 

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *


Scroll to Top