দেশে ফিরেছেন নিজামীর ছেলে

বরিশাল জার্নাল ডেস্ক

দেশে ফিরেছেন জামায়াতে ইসলামীর সাবেক আমির মাওলানা মতিউর রহমান নিজামীর ছেলে ব্যারিস্টার নাজিবুর রহমান মোমেন। শুক্রবার দুপুরের পর একটি ফ্লাইটে ঢাকার হযরত শাহজালাল (রহ.) আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন তিনি।

বিমানবন্দরে তাকে স্বাগত জানাতে উপস্থিত ছিলেন বিপুল সংখ্যক মানুষ। উপস্থিত জনতার উদ্দেশ্যে ব্যরিস্টার মোমেন বলেন, আমি মেহমান নই, আমি আপনাদের সন্তান। আমি সাঁথিয়ার সন্তান।
এ সময় তিনি জানান, শনিবার নিজ এলাকা পাবনা জেলার সাঁথিয়ায় যাবেন। সেখানে স্থানীয় লোকজনের সাথে সাক্ষাতের আশা ব্যক্ত করেন মোমেন।
বিমানবন্দরে ব্যারিস্টার মোমেন আরো বলেন, আট বছর পর দেশে আসতে পেরে আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করছি। আল্লাহ আমাকে সেই সুযোগ করে দিয়েছেন। সংক্ষিপ্ত বক্তব্যে এ সময় ফ্যাসিবাদ তাড়ানোর জন্য ছাত্রজনতাকে ধন্যবাদ জানান তিনি।

২০০০ থেকে ২০১৬ সাল পর্যন্ত জামায়াতের আমির ছিলেন মাওলানা মতিউর রহমান নিজামী। এর মাঝে চারদলীয় জোট সরকারের সময় পালন করেছেন কৃষি ও শিল্পমন্ত্রীর দায়িত্ব। দুই মেয়াদে পাবনা-১ আসন (বেড়া-সাঁথিয়া) থেকে এমপি নির্বাচিত হয়েছিলেন নিজামী। ২০১৬ সালের ১১ মে তার ফাঁসি কার্যকর করে তৎকালীন আওয়ামী লীগ সরকার।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *


Scroll to Top