ইরানের বিক্ষোভকারীদের ‘আল্লাহর শত্রু’ ঘোষণা, মৃত্যুদণ্ডের হুমকি

আন্তর্জাতিক ডেস্ক

বিক্ষোভকারীদের ‘আল্লাহর শুত্রু’ হিসেবে ঘোষণা দিয়েছে ইরান সরকার। বলপ্রয়োগ করে বিক্ষোভ দমনের চেষ্টা করা হচ্ছে। আন্দোলনে অংশ নেয়া বা বিক্ষোভকারীদের সহায়তাকারীদের মৃত্যুদণ্ড দেয়ার হুঁশিয়ারি দিয়েছেন দেশটির অ্যাটর্নি জেনারেল।

শনিবার ইরানের অ্যাটর্নি জেনারেল মোহম্মদ মোভাহেদি আজাদের দপ্তর থেকে দেয়া এক বিবৃতিতে বলা হয়, ‘সংবিধানের ১৮৬ নম্বর ধারা অনুযায়ী বিক্ষোভকারীদের ‘মোহরেব’ (আল্লাহর শত্রু) বলে ঘোষণা করছে ইসরানের ইসলামি প্রজাতন্ত্র। মোহরেবদের শাস্তি মৃত্যুদণ্ড।’ রাষ্ট্রীয় টেলিভিশনে প্রচারিত বিবৃতিতে বলা হয়েছে, এমনকি যারা ‘দাঙ্গাকারীদের সহায়তা করেছে’, তাদের বিরুদ্ধেও একই অভিযোগ আনা হবে।

ইরানের আইনের ১৮৬ ধারায় বলা হয়েছে, কোনো গোষ্ঠী বা সংগঠন যদি ইসলামী প্রজাতন্ত্রের বিরুদ্ধে সশস্ত্র বিরোধিতায় জড়ায়, তবে সেই সংগঠনের লক্ষ্য সম্পর্কে জেনে যারা সহায়তা করে, তাদেরও ‘মোহরেব’ বা আল্লাহর শত্রু হিসেবে গণ্য করা যেতে পারে, এমনকি তারা সরাসরি সশস্ত্র কার্যক্রমে অংশ না নিলেও।

গত প্রায় দু’সপ্তাহ ধরে ইরানে ব্যাপক আকারে সরকারবিরোধী আন্দোলন চলছে। দিন যতো গড়াচ্ছে, আন্দোলনের মাত্রাও তত তীব্র হচ্ছে।

তেহরানের দক্ষিণে কাহরিজাক থেকে ইরান ইন্টারন্যাশনালকে পাঠানো ফুটেজে বডি ব্যাগে বেশ কয়েকটি লাশ দেখা যাচ্ছে।

ভিডিওগুলির সাথে থাকা প্রত্যক্ষদর্শীদের বিবরণ অনুসারে, ঘটনাস্থলে কয়েক ডজন লাশ দেখা যাচ্ছে, এবং কাছাকাছি আরেকটি শিল্প শেডের মধ্যে আরও লাশ পাওয়া গেছে বলে জানা গেছে।

তাদের প্রিয়জনদের সন্ধানে কাহরিজাক পরিদর্শন করা দুই প্রত্যক্ষদর্শী ইরান ইন্টারন্যাশনালকে জানিয়েছেন যে তারা সেখানে ৪০০ টিরও বেশি লাশ দেখেছেন।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *


Scroll to Top