চরফ্যাশন প্রতিনিধি
ভোলা ৪ ( চরফ্যাশন ও মনপুরা) আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী সুপ্রিম কোর্টের আপিল বিভাগের আইনজীবী অ্যাডভোকেট সিদ্দিক উল্লাহ মিয়ার হাতকে শক্তিশালী করতে শত শত মানুষ প্রতিনিয়ত ঢাকা যাচ্ছেন। ইতোমধ্যে তিনি চরফ্যাশন ও মনপুরার প্রতিটি জনপদে সফর ও জনস্বার্থে জরুরি কিছু দৃশ্যমান কাজে হাত দিয়েছেন। যার ফলে বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের কাছ থেকে উল্লেখযোগ্য সংখ্যক সাড়া পাচ্ছেন।
তারই ধারাবাহিকতায় শুক্রবার (১৫ আগস্ট) নীলকমল ইউনিয়ন কৃষকদলের সাধারণ সম্পাদক মোহাম্মদ নুর আলম এবং নুরাবাদ ইউনিয়নের বিএনপি নেতা মোঃ সবুজ মিয়ার নেতৃত্বে শতাধিক নেতাকর্মী এডভোকেট মোহাম্মদ সিদ্দিক উল্লা মিয়ার সাথে কাজ করার একতা ঘোষণা করেন এবং আগামী দিনে তারা সকল কর্মকাণ্ডে তার পাশে থাকার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।
এ সময় অ্যাডভোকেট সিদ্দিক উলা মিয়া বলেন, আগামী দিনের চরফ্যাশন মনপুরায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের হাতকে শক্তিশালী করার জন্য তিনি সকলকে তার পাশে চান। তিনি বলেন, আমি চরফ্যাশনের উন্নয়নে এবং ধানের শীষের সমর্থন কি শক্তিশালী করার জন্য সকলের পাশে থাকার দৃঢ় প্রত্য ব্যক্ত করছি এবং সকলকে পাশে প্রত্যাশা করছি। আমি আশা করব চরফ্যাশন মনপুরার প্রতিটি নেতাকর্মী সন্ত্রাস চাঁদাবাজ মাদক দুর্নীতির বিরুদ্ধে কঠোর অবস্থান ধারণ করবে এবং আমি সকলের পাশে থাকবো ।




