বরিশাল জার্নাল ডেস্ক
জাতীয় শিশুকিশোর সংগঠন ফুলকুঁড়ি আসর বরিশাল মহানগরীর উদ্যোগে কুইজ প্রতিযোগিতার পুরস্কার বিতরণী ও অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
কেন্দ্রীয় কর্মীপরিষদ সদস্য ও শাখা পরিচালক অগ্রপথিক আশফাকুর রহমান আদিলের পরিচালনায়, শাখা সহকারী পরিচালক মোস্তাফিজুর রহমানের ব্যবস্থাপনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভাষানচর বিদ্যানন্দপুর কলেজের সাবেক অধ্যক্ষ আকতার হোসেন সোহেল । প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় শিশু অধিকার ও গবেষণা সম্পাদক রাশিদুল হাসান রাকিব, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শাখার প্রাক্তন পরিচালক তৈয়বুর রহমান আজাদ, প্রাক্তন সাংস্কৃতিক সম্পাদক জলিল সিদ্দিকী।
অনুষ্ঠানে অতিথিবৃন্দ শিশুদের জন্য শিশু সংগঠন এর প্রয়োজনীয়তা এবং শিশুদের মেধা বিকাশ ও আদর্শ মানুষ হিসেবে গড়ে উঠার বিষয় আলোচনা রাখেন। প্রেস বিজ্ঞপ্তি




