কল্যাণমূখী রাষ্ট্র প্রতিষ্ঠা করবে জামায়াত : অধ্যাপক জব্বার

 

বরিশাল জার্নাল ডেস্ক

বাংলাদেশ জামায়াতে ইসলামী বরিশাল জেলা শাখার মজলিসে শূরার গুরুত্বপূর্ণ অধিবেশন ২৭ জুলাই রবিবার সন্ধ্যা ৬টায় নগরীর নিজস্ব কার্যালয়ে অনুষ্ঠিত হয়। অধিবেশনে সভাপতিত্ব করেন জেলা আমীর অধ্যাপক মাওলানা আব্দুল জব্বার এবং সঞ্চালনা করেন জেলা সেক্রেটারি অধ্যাপক মাওলানা মাহমুদুন্নবী তালুকদার।

জেলা আমীর অধ্যাপক মাওলানা আব্দুল জব্বার উদ্বোধনী বক্তব্যে বলেন, ন্যায় ও ইনসাফভিত্তিক কল্যাণরাষ্ট্র প্রতিষ্ঠা করে আল্লাহর সন্তুষ্টি অর্জন করাই আমাদের লক্ষ্য। আসন্ন জাতীয় নির্বাচনে আল্লাহর ইচ্ছায় ও জনগণের সমর্থনে জামায়াতে ইসলামী বিজয়ী হলে ইনসাফভিত্তিক, মানবিক ও কল্যাণমুখী রাষ্ট্র প্রতিষ্ঠায় আমরা বদ্ধপরিকর। এই লক্ষ্য অর্জনে জেলা মজলিসে শূরার সদস্যদের সর্বোচ্চ ত্যাগ ও দায়িত্বশীলতার নজির স্থাপন করতে হবে ইনশাআল্লাহ।

অধিবেশনে জেলা নায়েবে আমীর মাস্টার আব্দুল মান্নান, ডা. মাহফুজুর রহমান, সহকারী সেক্রেটারি আজিজুর রহমান অলিদ এবং অধ্যাপক সাইয়েদ আহমদ খান উপস্থিত ছিলেন। এছাড়া জেলা কর্মপরিষদ সদস্য অধ্যাপক আবু মুনিম, মাওলানা কামরুল ইসলাম খান, অধ্যাপক সাইফুল ইসলাম, অধ্যক্ষ মোশাররফ হোসাইন, এডভোকেট জহির উদ্দিন ইয়ামিন, এডভোকেট আজম খান, হাফেজ সাইফুল ইসলাম, অধ্যাপক মাসুদুর রহমান শিকদার এবং মো. নুরুল হক সোহরাব উপস্থিত ছিলেন।

মজলিসে শূরার অন্যান্য সদস্যদের মধ্যে আগৈলঝাড়া উপজেলা আমীর অধ্যাপক আলাউদ্দিন মিয়া, গৌরনদী উপজেলা আমীর মাওলানা আল-আমিন হোসাইন ও সেক্রেটারি রুহুল আমীন সবুজ, উজিরপুর উপজেলা আমীর মাওলানা আব্দুল খালেক ও সেক্রেটারি মো. খোকন সরদার, বানারীপাড়া উপজেলা আমীর অধ্যাপক খলিলুর রহমান শাহাদাত, বাবুগঞ্জ উপজেলা আমীর মাওলানা রফিকুল ইসলাম, মুলাদী উপজেলা নায়েবে আমীর মাওলানা আব্দুল মালেক, হিজলা উপজেলা আমীর অধ্যাপক মাওলানা নুরুল আমিন, কাজিরহাট থানা আমীর মাওলানা আবুল হোসেন, মেহেন্দিগঞ্জ উপজেলা আমীর মাওলানা শহিদুল ইসলাম, নায়েবে আমীর মাওলানা মহিউদ্দিন এবং সেক্রেটারি মাওলানা সাইফুল্লাহ উপস্থিত ছিলেন।

সভায় সাংগঠনিক কার্যক্রম পর্যালোচনা, রাজনৈতিক পরিস্থিতি বিশ্লেষণ, নির্বাচনী প্রস্তুতি, তৃণমূল শক্তিশালীকরণ এবং ইসলামি আন্দোলনের গতি বৃদ্ধিসহ গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ করা হয়। প্রেস বিজ্ঞপ্তি

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *


Scroll to Top