চরফ্যাশন (ভোলা) প্রতিনিধি
মাদরাসা শিক্ষক কর্মচারীদের বৃহৎ সংগঠন বাংলাদেশ জমিয়াতুল মোদার্রেছীন চরফ্যাশন উপজেলা শাখার উদ্যোগে মাদ্রাসার অবসরপ্রাপ্ত ১০ জন শিক্ষক ও কর্মচারীদের মাঝে জনপ্রতি ৩০ হাজার টাকার আর্থিক সহায়তা করা হয়েছে। শুক্রবার (১৮ জুলাই ) পৌর ৪ নং ওয়ার্ডে জমিয়তের নিজস্ব ভবনে এক উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
জমিয়াতুল মোদার্রেছীন চরফ্যাশন উপজেলা শাখার সভাপতি অধ্যক্ষ মাওলানা হুমায়ূন সরমানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক অধ্যাপক মোহাম্মদ কামরুজ্জামানের সঞ্চালনায় এতে প্রধান অতিথি অতিথি ছিলেন জমিয়াতুল মোদার্রেছীন চরফ্যাশন উপজেলা শাখার সিনিয়র সহ-সভাপতি অধ্যক্ষ মাওলানা মোস্তফা কামাল। বিশেষ অতিথি ছিলেন উপজেলা জমিয়তের সিনিয়র সহ-সভাপতি কাজী মাওলানা হারুনুর রশিদ।
অন্যান্যের মধ্যে অধ্যক্ষ মাওলানা নুরুজ্জামান, অধ্যক্ষ মাওলানা মোঃ শাহজাহান ও অধ্যক্ষ মাওলানা মো: ইকবাল হোসেন, অধ্যক্ষ মাওলানা নুরুদ্দিন, উপাধ্যক্ষ মাওলানা আজিজুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক মাওলানা আবুল কালাম আজাদ, সুপার মাওলানা আলমগীর হোসেন, সুপার মাওলানা সালেউদ্দিন, সুপার মাওলানা আমির হোসেন, সুপার মাওলানা গিয়াস উদ্দিন, সুপার মাওলানা হেলাল উদ্দিন, সুপার মাওলানা ফারুক হোসাইন, সুপার মাওলানা মফিজুল ইসলাম, সুপার মাওলানা জাফর উদ্দিন, সুপার মাওলানা নূরনবী, সুপার মাওলানা ফরিদ উদ্দিন, সুপার মাওলানা রুহুল আমিন, সুপার মাওলানা নূর হোসেন, মাওলানা ফরহাদ হোসেন, সুপার মাওলানা আবদুল বাতেন প্রমুখ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে দোয়া মোনাজাত পরিচালনা করেন মাওলানা আবু নাসের ।




