কারামুক্ত এটিএম আজহার

 

বরিশাল জার্নাল ডেস্ক : মানবতাবিরোধী অপরাধের মামলায় মৃত্যুদণ্ড থেকে খালাস পাওয়া জামায়াত নেতা এটিএম আজহারুল ইসলাম মুক্তি পেয়েছেন।

বুধবার (২৮ মে) সকাল সাড়ে ৯টায় মুক্তি পেয়ে তিনি বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ে থেকে বের হন। এ সময় জামায়াতে ইসলামীর নেতাকর্মীরা তাকে স্বাগত জানান।

ঢাকা বিভাগের কারা উপমহাপরিদর্শক (ডিআইজি প্রিজন্স) মো. জাহাঙ্গীর কবির গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন।

মুক্তির পর শাহবাগ চত্বরে জামায়াত আয়োজিত শোকরানা সমাবেশে যোগ দেন এই নেতা। সেখানে তিনি বক্তব্য রাখেন। সমাবেশ শেষে ছাদ খোলা গাড়িতে চড়ে মগবাজারে জামায়াতের কেন্দ্রিয় কার্যালয়ে যান দলটির সাবেক এই ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল।

এর আগে মঙ্গলবার সকালে মানবতাবিরোধী অপরাধের মামলায় মৃত্যুদণ্ড থেকে এটিএম আজহারুল ইসলামকে খালাস দিয়েছেন দেশের সর্বোচ্চ আদালত। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের রায়ের বিরুদ্ধে আজহারুল ইসলামের করা আপিল মঞ্জুর করে প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বাধীন সাত বিচারপতির আপিল বেঞ্চ গতকাল মঙ্গলবার এ রায় দেন।

 

 

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *


Scroll to Top