মো. নাঈম, লালমোহন (ভোলা) : বাংলাদেশ জামায়াতে ইসলামী ভোলা জেলার লালমোহন পৌরসভার অফিস উদ্বোধন করা হয়েছে। সোমবার (২৬মে) বাদ মাগরিব লালমোহন বাজারে প্রাণকেন্দ্র পৌর মার্কেটে অফিস উদ্বোধন করা হয়। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন ও উদ্বোধন ঘোষণা করেন ইন্ড্রাস্ট্রিয়ালিষ্ট এন্ড বিজনেসম্যান ওয়েলফেয়ার ফাউন্ডেশন এর ভোলা জেলা সভাপতি মাও: অলিউল্লাহ।
লালমোহন পৌরসভা জামায়াতের আমির কাজী মাও. মো.সাইফুল ইসলামের সভাপতিত্বে ও পৌর সেক্রেটারির মাওলানা মো. নুরুন্নবীর সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন লালমোহন জামায়াতের আমীর মাও: আবদুল হক, সেক্রেটারির মাও.রুহুল আমিন, সহকারী সেক্রেটারি মাও.নূর মোহাম্মদ হেলালী, শ্রমিক কল্যাণ ফেডারেশন লালমোহন উপজেলা সভাপতি হাসনাইন আল-মুসাসহ আরও অনেক।
অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ইন্ড্রাস্ট্রিয়ালিষ্ট এন্ড বিজনেসম্যান ওয়েলফেয়ার ফাউন্ডেশন এর লালমোহন উপজেলা সভাপতি এবং যুব ও ক্রীড়া সম্পাদক এম.এ হাসান প্রমুখ।
অনুষ্ঠানটি দোয়া ও মুনাজাতের মাধ্যমে সমাপ্তি হয়। দোয়া ও মুনাজাত পরিচালনা করেন উপজেলা আমীর মাওলানা আব্দুল হক।




