মির্জাগঞ্জে পরীক্ষা কেন্দ্র পরিবর্তনের দাবিতে শিক্ষার্থীদের মানববন্ধন

 

‎মির্জাগঞ্জ(পটুয়াখালী) সংবাদদাতা : ‎অর্নাস পরীক্ষার কেন্দ্র পরিবর্তনের দাবিতে মানববন্ধন ও স্মারকলিপি দিয়েছেন পটুয়াখালীর মির্জাগঞ্জের সুবিদখালী সরকারি ডিগ্রি কলেজের শিক্ষার্থী ও পরীক্ষার্থীরা। সোমবার বেলা সাড়ে ১১টায় কলেজের সামনে মহাসড়কে মানববন্ধন করেন শিক্ষার্থীরা। মানববন্ধন শেষে সুবিদখালী সরকারি কলেজে অধ্যক্ষ প্রফেসার আকতার উদ্দীন এর কাছে স্মারকলিপি প্রদান করেন তারা।

কলেজের শিক্ষার্থীরা জানান, বিগত বছরগুলোতে এ কলেজের শিক্ষার্থীরা সুবিদখালী মহিলা ডিগ্রি কলেজে পরীক্ষা দিত। কিন্তু এই বছর কেন্দ্রটি উপজেলা শহর থেকে দূরবর্তী হওয়ায় শিক্ষার্থীদের জন্য সেখানে গিয়ে পরীক্ষা দেওয়া কষ্টসাধ্য হয়ে ব্যাপার। এমতাবস্থায় নতুন সিদ্ধান্ত পরিবর্তন করে আগের কেন্দ্রে পরীক্ষা দেওয়ার ব্যবস্থা গ্রহণের দাবি জানান তারা। সুবিদখালী সরকারি ডিগ্রি কলেজে অধ্যক্ষ প্রফেসার আকতার উদ্দীন জানান, কলেজের অর্নাস পরীক্ষা কেন্দ্র স্থাপনের জন্য শিক্ষার্থীদের দাবীর একটি লিখিত স্মারকলিপি প্রদান করে। বিষয়টি পটুয়াখালী জেলা প্রশাসকের মাধ্যমিক শিক্ষা বিভাগের উর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করা হবে। বিশেষ করে মির্জাগঞ্জ উপজেলা থেকে জেলা শহরে যেতে খেয়া নৌকা কিংবা ফেরীর মাধ্যমে প্রমত্তা পায়রা নদীর পাড় হতে হয়। যা এখন শিক্ষার্থী ও অভিভাবকদের এই বর্ষা মৌসুমে কষ্টসাধ্য।

তিনি আরো বলেন, গত ১৭ মার্চ অনার্স পরীক্ষা কেন্দ্র সুবিদখালী মহিলা কলেজ থেকে স্থানান্তর করা হয়। এ প্রেক্ষিতে সুবিদখালী সরকারি কলেজ ও সুবিদখালী মহিলা কলেজের ছাত্র/ছাত্রীসহ অভিভাবকরা মানববন্ধন করে। কিন্তু গত ২৫ মে সুবিদখালী সরকারি ডিগ্রি কলেজ ও সুবিদখালী মহিলা কলেজকে পটুয়াখালী-২ কেন্দ্রের অধীন পটুয়াখালী সরকারি মহিলা কলেজে কেন্দ্রে প্রদান করা হয়। তাই শিক্ষার্থীরা সুবিদখালী সরকারি কলেজে কেন্দ্র স্থাপনের জন্য নানা কর্মসূচী অব্যাহত রেখেছে।

মানববন্ধনে উপস্থিত ছিলেন শিক্ষার্থী মোঃ খায়রুল হাসান, মোঃ রবিউল ইসলাম,মোসাঃ মুক্তা,মোঃ আল-ইসলাম,মোসা: রাবেয়া,মোঃ শাহিন রনি,বিজয় চন্দ্র দাস, মোসাঃ বিথি আজার,মোসাঃ নাজমা আক্তার,আয়েশা আক্তার,মোসাঃ আয়েশা সিদ্দীকা সুমী,মোঃ রাব্বি মল্লিক, অর্জুন ঋষি, নাজমা আক্তারসহ কলেজের পরিক্ষার্থী ও সাধারণ শিক্ষার্থীরা।

 

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *


Scroll to Top