চরফ্যাশনে আ জ ম ওবায়েদুল্লাহর জানাজা-দাফন

 

চরফ্যাশন (ভোলা)সংবাদাতা: বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি, বাংলাদেশ জামায়াতে ইসলামী চট্টগ্রাম মহানগর নায়েবে আমীর সুস্থ-সাংস্কৃতিক আন্দোলনের অন্যতম পথিকৃত ড.আ জ ম ওবায়েদুল্লার ২য় জানাজা রোববার রাত ১০ টায় চরফ্যাশন কেন্দ্রীয় ঈদগাহ মাঠে অনুষ্ঠিত হয়েছে। হাজারো লোকের উপস্থিতিতে অনুষ্ঠিত জানাযা নামাজ পুর্ব সংক্ষিপ্ত সমাবেশে জামায়াতের কেন্দ্রীয় নেতারা বলেন, ড. আ জ ম ওবায়দুল্লাহ ত্যাগ ইসলামী আন্দোলনের কর্মীদের জন্য এক অনন্য উদাহারণ হয়ে থাকবে। ইসলামি আন্দোলনের জন্য চাকুরি হারিয়েছেন, একাধিকবার জেল, জুলুম ও পুলিশী নির্যাতনের স্বীকার হয়েছেন। মৃত্যুর আগ পর্যন্ত তার মেধা শ্রম দিয়ে ইসলাম প্রতিষ্ঠার জন্য নিরলস কাজ করে গেছেন।
তার শূন্যতা অপুরণীয়।

জানাজায় উপস্থিত ছিলেন , জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নায়েবে আমীর আধ্যাপক মুজিবুর রহমান ও  আ.ন.ম শামসুল ইসলাম, কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি অ্যাডভোকেট মোয়াজ্জেম হোসেন হেলাল, কর্মপরিষদ সদস্য, ড. শফিকুল ইসলাম মাসুদ,  ড. মো. রেজাউল করিম, বিডিপির সাধারনণ সম্পাদক মো. নিজামুল হক নাঈম, জামায়াতের কেন্দ্রীয় মজলিশে শুরার সদস্য , মো. মহিববুল্লাহ।

স্থানীয় নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন ভোলা জেলা আমির মাস্টার জাকির হোসাইন,সেক্রেটারী কাজী হারুনুর রশীদ, ভোলা ২ আসনের জামায়াত মনোনীত সংসদ সদস্য প্রার্থী মাওলানা ফজলুল করীম, ভোলা ৪ আসনের জামায়াত মনোনীত সংসদ সদস্য প্রার্থী অধ্যক্ষ মোস্তফা কামাল, চরফ্যাশন উপজেলা জামায়াতের আমীর অধ্যক্ষ মীর শরীফ হুসাইন, সেক্রেটারী মাওলানা আবুল কাশেম।

তার মৃত্যুতে শোকবার্তা জানিয়েছেন ভোলা-৪ চরফ্যাশন – মনপুরা আসনের সাবেক সংসদ সদস্য কেন্দ্রীয় বিএনপি নেতা নাজিম উদ্দিন আলম, কেন্দ্রীয় যুবদলের সাধারণ সম্পাদক  নুরুল ইসলাম নয়ন।

 

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *


Scroll to Top