এইচ এম খলিল, বাকেরগঞ্জ : বরিশাল জেলার বাকেরগঞ্জ উপজেলার ঐতিহ্যবাহী কলসকাঠী ইউনিয়নের গুড়িয়া গ্রামের সন্তান, পাবলিক প্রাইভেট পার্টনারশিপ (পিপিপি) এর প্রধান নির্বাহী কর্মকর্তা (সচিব), ঢাকা ইলেকট্রিক সাপ্লাই কোম্পানি লিমিটেড- ডেসকোর চেয়ারম্যান এবং কলসকাঠী ডিগ্রি কলেজ পরিচালনা পর্ষদের সভাপতি মুহাম্মদ রফিকুল ইসলামকে জনকল্যাণমুখী সামাজিক সংগঠন সম্ভাবনার কলসকাঠীর পক্ষ থেকে সম্মাননা স্মারক প্রদান করা হয়েছে।
৪ মে রবিবার দুপুরে ঢাকাস্থ আগারগাঁও পিপিপি কার্যালয় সংগঠনের সভাপতি মাওলানা মোঃ শামিম আহমেদ সচিব মুহাম্মদ রফিকুল ইসলামের হাতে এই সম্মাননা স্মারক তুলে দেন।



