মোঃ ইব্রাহিম হোসেন, সফিপুর, মুলাদী : আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষে বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন মুলাদী উপজেলার সফিপুর ইউনিয়ন শাখার উদ্যোগে সমাবেশ ও র্যালি অনুষ্ঠিত হয়েছে। সংগঠনের সফিপুর ইউনিয়ন সভাপতি মোহাম্মদ আব্দুন সালামের সভাপতিত্বে ও ইউনিয়ন সেক্রেটারি মোহাম্মদ বাবুল আকনের সঞ্চালনায় এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন মুলাদী উপজেলার সেক্রেটারি মোঃ জামাল হোসেন।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াত ইসলামী মুলাদী উপজেলার সহকারি সেক্রেটারি মাওলানা মোঃ আব্দুল মোতালেব, বাংলাদেশ জামায়াত ইসলামী সফিপুর ইউনিয়ন আমির মাওলানা মোঃ মফিজুর রহমান। আরো উপস্থিত মোহাম্মদ আবুল কাশেম ডাক্তার, সভাপতি সফিপুর ০৩ নং ওয়ার্ড, মোঃ আরিফুর রহমান সেক্রেটারি সফিপুর পুর ০৩ নং ওয়ার্ড, মোঃ আব্দুল জলিল হাওলাদার, মোহাম্মদ জিয়াউল হক কাজী, মোঃ মতিন বাঘ, মোহাম্মদ জহির উদ্দিন কাজীসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
বাংলাদেশ জামায়াত ইসলামী মুলাদী উপজেলার সহকারী সেক্রেটারি আব্দুল মোতালেব তার বক্তব্য বলেন, শ্রমিকদের নামে মিথ্যা মামলা প্রত্যাহার করতে হবে, শ্রমিক হত্যার বিচার করতে হবে, পরিবহন সেক্টরের চাঁদাবাজি বন্ধ করতে হবে, কথায় কথায় শ্রমিক ছাটাই বন্ধ করতে হবে, শ্রমিক নির্যাতন বন্ধ করতে হবে।




