লালমোহনে গায়ের দামে ‘মিলছে না’ সয়াবিন তেল

 

মোঃ নাঈম, লালমোহন প্রতিনিধি : লালমোহনে পহেলা বৈশাখকে সামনে রেখে তেল ও নিত্য প্রয়োজনীয় সবজি দাম বাড়িয়ে দিয়েছে কিছু অসাধু ব্যবসায়ী। বাজারে বোতলের সয়াবিন  তেলের সরবরাহ আছে; কিন্তু গায়ে লেখা দরে বিক্রি না হওয়ার অভিযোগ উঠেছে ক্রেতাদের মাঝে।

মোঃ নাজিমুদ্দীন (৩৫) নামে একজন ক্রেতা অভিযোগ করেন, তেলের গায়ে ৮৫২ টাকা লেখা থাকার পরেও ৯০০ টাকার নিচে বিক্রি করতে অস্বীকৃতি জানান একজন ব্যবসায়ী ।

কিছু ব্যবসায়ীদের বিরুদ্ধে এমনও অভিযোগ আছে, গায়ের দামে তেল কিনতে চাওয়ায় বিক্রেতার হাতে ক্রেতাদের হতে হয়েছে লাঞ্চিত।  তাই ভোক্তারা উপজেলা প্রশাসনের নিকট এ বিষয়ে কঠোর ব্যবস্থা গ্রহণের দাবি জানান।

 

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *


Scroll to Top