শহীদ সিফাতের কবর জিয়ারতে জহিরউদ্দিন বাবর

 

ইব্রাহিম হোসেন, (সফিপুর) মুলাদী : জুলাই আন্দোলনের অনত্যম শহীদ সিফাতের কবর জিয়ারত ও পরিবারের সাথে সৌজন্য সাক্ষাত করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর বরিশাল মহানগর আমীর ও বরিশাল ৩ আসন (বাবুগঞ্জ -মুলাদী) আসনে দলটির সম্ভাব্য প্রার্থী অধ্যক্ষ জহির উদ্দিন মুহাম্মদ বাবর।

তিনি ২৬ মার্চ বিশেষ সফরে মুলাদীর সফিপুরে শহীদ সিফাতের পরিবারের সাথে সৌজন্য সাক্ষাত করতে আসেন এবং কবর জিয়ারত করেন। এ সময় তার সাথে শহীদ পরিবারের সদস্যরা ছাড়াও উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী মুলাদী উপজেলার সহকারী সেক্রেটারি মাওলানা আব্দুল মোতালেব, উপজেলা কর্মপরিষদ সদস্য হাফেজ মাওলানা আবুল ফজল, সফিপুর ইউনিয়ন আমীর মাওলানা মফিজুর রহমান।

পরে শহীদ সিফাতের পরিবারের জন্য ঈদ উপহার তুলে দেনজহির উদ্দিন মুহাম্মদ বাবর। এসময় তিনি ও তার সংগঠন সব সময় পরিবারটির পাশে থাকার অঙ্গিকার ব্যক্ত করেন।

 

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *


Scroll to Top