চরফ্যাশনে শ্রমিক কল্যাণ ফেডারেশনের জেলে বিভাগের কমিটি

 

নিজস্ব প্রতিবেদক : বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের চরফ্যাশন উপজেলা জেলে বিভাগের আ: রহমানকে সভাপতি ও জয়নাল আবেদীন ভুট্টােকে সেক্রেটারি করে ২০২৫-২৬ সালের জন্য ৯ সদস্যের কমিটি গঠন করা হয়েছে।

২৪ মার্চ সোমবার বিকেলে কুতুবগন্জ দাখিল মাদ্রাসার হলরুমে উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের শ্রমিক বিভাগের উপদেষ্টা মাহাবুবুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন জামায়াতের ভোলা জেলা সেক্রেটারি ও কেন্দ্রীয় মজলিসে শূরার সদস্য কাজী মাওলানা মোঃ হারুন অর রশিদ।

অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন জামায়াতের প্রবীণ নেতা মো: আবদুল খালেক, উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সাধারণ সম্পাদক মো: শামসুদ্দিন প্রমুখ।

সভায় জেলেদের নিয়ে দুই বছরের জন্য একটি কমিটি গঠন করা হয়। মো: আবদুর রহমান সভাপতি, ফারুক মোল্লাহ সহসভাপতি, জয়নাল আবেদীন সেক্রেটারি, মো: রিয়াজ সাংগঠনিক সম্পাদক, নজরুল ইসলাম দপ্তর সম্পাদক, সদস্য মো হান্নান মাঝি, নুর হোসেন, জাহাঙ্গীর মাঝি, মো মফিজ
সদস্য মো হারুন। অনুষ্ঠানে শতাধিক জেলে উপস্থিত ছিলেন। পরে জেলেদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করা হয়।

 

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *


Scroll to Top