বরিশালে পরিবহন শ্রমিক ফেডারেশনের ইফতার মাহফিল

 

বরিশাল জার্নাল ডেস্ক : বাংলাদেশ পরিবহন শ্রমিক ফেডারেশন বরিশাল মহানগরীর উদ্যোগে রমজানের তাৎপর্য শীর্ষক আলোচনা ও ইফতার মাহফিল বুধবার ১৮ ই রমজান নগরের নতুল্লাবাদ বাস টার্মিনাল এলাকায় অনুষ্ঠিত হয়।

সভাপতি সানাউল্লাহ খান সাজীদের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মোস্তাফিজ রাফির সঞ্চালনায় শ্রমিকদের নিয়ে  এই আয়োজনে প্রধান অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ পরিবহন শ্রমিক ফেডারেশন বরিশাল অঞ্চলের সভাপতি অ্যাডভোকেট জহির উদ্দিন মোহাম্মদ ইয়ামিন।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন পরিবহন শ্রমিক ফেডারেশন বরিশাল মহানগরীর উপদেষ্টা মোঃ নুরুল ইসলাম নওশাদ।  আরো উপস্থিত ছিলেন ফেডারেশনের নতুল্লাবাদ ইউনিটের সহ-সভাপতি এনায়েত হোসেন, সেক্রেটারি আলামিন হাওলাদার, কোষাধ্যক্ষ আব্দুল্লাহ সহ ফেডারেশনের বিভিন্ন নেতাও কর্মীবৃন্দ

 

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *


Scroll to Top