মির্জাগঞ্জে সাংবাদিকের গরুর খামারে দুর্বৃত্তদের আগুন

 

‎ মির্জাগঞ্জ(পটুয়াখালী)সংবাদদাতা : ‎দৈনিক কালের কন্ঠের পটুয়াখালীর মির্জাগঞ্জ‎ উপজেলা প্রতিনিধি গোলাম ফারুক মুন্সির গরুর ফার্মে আগুন ধরিয়ে দিয়েছে দুর্বৃত্তরা। গরুর খাবারে পরিকল্পিতভাবে পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে দেওয়ায় খাবার পুড়ে ছাই হয়ে যায়।

বুধবার (১৯ মার্চ) সন্ধ্যা সাড়ে সাতটার দিকে উপজেলার পূর্ব সুবিদখালী এলাকায় এ ঘটনা ঘটে। এতে দুই লক্ষ টাকার অধিক ক্ষয়ক্ষতি হয়েছে বলে ভুক্তভোগী সাংবাদিক ও তাঁর পরিবার জানান।

‎ স্থানীয়রা জানান, এরকম ঘটনায় আমরা নিরাপত্তাহীনতায় ভুগছি। কারণ এলাকায় চুরিসহ নানা ঘটনা ঘটেছে। যেখানে গরুর খাবারে আগুন দিতে পারে সেখানে সাধারণ মানুষের বসত ঘরে আগুন দিয়ে ক্ষতি করতে পারবে। বুধবার সন্ধ্যা সাতটার দিকে উপজেলার পূর্ব সুবিদখালী এলাকায় সাংবাদিক গোলাম ফারুক মুন্সীর ফার্মে আগুন দেয় দূবৃত্তরা। পরে স্থানীয়দের সহযোগিতায় আগুন নিয়ন্ত্রণে আনেন, ততক্ষণে ফার্মে থাকা গো খাদ্য ও খড়ের গাদাঁ পুড়ে ছাই হয়ে যায়।

‎মির্জাগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ শামীম হাওলাদার ঘটনাস্থল পরিদর্শন করেন বলেন, যারা এ ধরনের সন্ত্রাসী ও নাশকতামূলক কর্মকাণ্ড ঘটিয়েছে তাদেরকে দ্রুত খুঁজে বের করে আইনের আওতায় আনা হবে।

 

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *


Scroll to Top