মাহমুদুল হাসান, বানারীপাড়া : বানারীপাড়া বায়তুন নাজাত কমপ্লেক্সে ১৭ই রমজান মঙ্গলবার ঐতিহাসিক বদর দিবস উপলক্ষে পৌর জামায়তের উদ্যোগে আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াতে ইসলামী বরিশাল জেলার নায়েবে আমির ও বরিশাল ২ আসনের জামায়াত মনোনীত প্রার্থী মাস্টার আব্দুল মান্নান। তিনি বলেন, আগামী বাংলাদেশ আলেম-ওলামার বাংলাদেশ। আগামী নির্বাচনে ইসলামী সকল দলের ঐক্যবদ্ধভাবে অংশগ্রহণের মাধ্যমে ইসলামী সমাজ নির্মাণ করতে হবে।
পৌর আমীর কাওসার হোসাইনের সঞ্চালনায় অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন জেলা কর্মপরিষদ সদস্য অধ্যাপক মোশাররফ হোসেন, উপজেলা আমীর অধ্যাপক খলিলুর রহমান শাহাদাত, সেক্রেটারি হাফেজ মোকাম্মেল হোসাইন মোজাম্মেল, উপজেলা ওলামা বিভাগের সভাপতি মাওলানা আতিকুল ইসলাম, বাইতুন নাজাত মসজিদের খতিব মাওলানা আল আমিন হোসাইন, পৌর সেক্রেটারি মোঃ ফাইজুল হক, বন্দরবাজারের বিশিষ্ট ব্যবসায়ী আশিকুল ইসলাম আজাদ সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।




