আগৈলঝাড়ায় প্রবাসীর স্ত্রীর ঝুলন্ত লাশ, ভাসুর পলাতক

শফিকুল ইসলাম, আগৈলঝাড়া(বরিশাল) : বরিশালের আগৈলঝাড়া উপজেলার রাজিহার ইউনিয়নের ৫ নং ওয়ার্ডের পূর্ব গোয়াাইল গ্রামের প্রবাসী সবুজ মাঝির স্ত্রী বিথী বিশ্বাস ( ১৯) এর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। বিথী বিশ্বাসের বাবা জয়দেব বিশ্বাসের দাবি, তার মেয়েকে তার ভাসুর নিখিল মাঝি ও তার স্ত্রী মেরে ঝুলিয়ে রেখেছে।

পুলিশ ময়নাতদন্তের জন্য লাশ বরিশালে পাঠিয়েছে। মৃত বিথী বিশ্বাসের একটি ১১ মাসের কন্যা সন্তান রয়েছে।

এদিকে, মৃত বিথী বিশ্বাসের ভাসুর নিখিল মাঝি ও তার স্ত্রী ঘটনার পরে বাড়ি থেকে পালিয়েছে। স্থানীয়রা বলেন,  সকাল থেকে তার ভাসুর নিখিল মাঝি, তার স্ত্রী ও ছোট ভাইয়ের বউ বিথী বিশ্বাসের সাথে ঝগড়া করেন। তারই একপর্যায়ে কয়েক ঘন্টার ব্যবধানে বিথী বিশ্বাসের ঝুলন্ত লাশ দেখতে পান এলাকাবাসী।

শুক্রবার সকালে আগৈলঝাড়া থানার ওসি তদন্ত সুশংকর মল্লিক জানান, লাশ পোস্ট মর্টেমের জন্য পাঠানো হয়েছে।

বিথী বিশ্বাসের বাবা জয়দেব বিশ্বাস অভিযোগ করে বলেন, আমার মেয়েকে হত্যা করে ঝুলিয়ে রাখা হয়েছে। তাই আমি আমার মেয়ের হত্যার সঠিক বিচার চাই।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *


Scroll to Top