চরফ্যাশন (ভোলা) প্রতিনিধি : বিশ্ব দরবারে ফ্যাসিস্ট শেখ হাসিনা বিশ্ব চোর প্রমাণিত, পক্ষান্তরে দেশনেত্রী ও আপোষহীন বিএনপি নেত্রী বেগম খালেদা জিয়া বিশ্ব দরবারে সম্মানিত হলেন। ওই মাফিয়া (শেখ হাসিনা) অন্যায়ভাবে আমাদের বিএনপি নেত্রীকে জেল খাটিয়ে চোর বানাতে গিয়ে নিজেই বিশ্ব চোর ও ফ্যাসিস্ট খেতাব নিয়ে পালিয়ে গেছেন। সম্মান দেওয়া ও অসম্মনিত করার মালিক মহান আল্লাহ। খালেদা জিয়াকে আল্লাহ সম্মানিত করেছেন।
শুত্রুবার (১৪ মার্চ) চরফ্যাশন উপজেলা দুলারহাট বিএনপির আয়োজিত ইফতার ও দোয়া অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এই কথা বলেন ভোলা-৪ ( চরফ্যাসন-মনপুরা) আসনের তিনবারের সাবেক সংসদ সদস্য নাজিম উদ্দিন আলম এমপি। সাবেক এই এমপি আরও বলেন, বর্তমান সময়ে নির্যাতিত আছিযার মৃত্যুর বিষযটি কোনোভাবেই দেশবাসী মেনে নিতে পারছেন না। বর্তমান শাসনকালে মানুষের প্রত্যাশা ছিল তৃণমূলে অতিদ্রুত আইনের শাসন বলবৎ হবে। কিন্তু প্রশাসনের শ্লথ ও ঢিলেঢালা আচরণের কারণে সমাজে দুষ্কৃতকারীরা নানাভাবে আশকারা পাচ্ছে।
তিনি বলেন, বিগত ১৬ বছর দুঃশাসনে শান্তি ও সামাজিক সংহতি বিনষ্ট করা হয়েছে। দুর্বৃত্তায়নের ব্যাপক প্রসার ঘটিয়ে সমাজকে দুর্গন্ধময করার চেষ্টা করা হয়েছে। অন্যের জমি দখল, লুট, টাকা পাচারের মহোৎসবের মধ্য দিয়ে নিজের সিংহাসন অটল রাখতে সব ধরনের নোংরামিকে প্রশ্রয় দিয়েছিলেন শেখ হাসিনা। তার শাসনের সমসময়ে চরফ্যাশনে বিএনপি ৭ নেতা কর্মীকে হত্যা করা হয়েছে ।
এই সময় দুলারহাট বিএনপির সভাপতি হাজী ফিরোজ কিবরিয়ার সভাপতিত্বে অন্যান্যের মধ্যে উপস্থিত থেকে বক্তব্য রাখেন, উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আলমগীর মালতিয়া, বিএনপির সাবেক সিনিয়র সহ-সভাপতি পৌর মেয়র আমিরুল ইসলাম মিন্টিজ, চরফ্যাশন উপজেলা সাবেক যুবদলের সভাপতি আশ্ররাফুর রহমান দিপু ফরাজী , সাবেক যুবদলের সম্পাদক শহিদুল ইসলাম দুলাল, চরফ্যাশন উপজেলা সাবেক শ্রমিকদল সভাপতি মীর আজাদ প্রমুখ।




