বোরহানউদ্দিনে ইটভাটায় অভিযান, জরিমানা

 

মোঃ মিজানুর রহমান, বোরহানউদ্দিন (ভোলা) : ভোলার বোরহানউদ্দিনে কৃষি জমি ও পরিবেশ সুরক্ষা নিশ্চিতে ইটভাটায় অভিযান পরিচালনা করা হয়।

সোমবার (১০ মার্চ ২০২৫) টবগি ইউনিয়নের এএইচটি নামক অনুমোদনবিহীন একটি ইটভাটায় অভিযান পরিচালনা করা হয়। কৃষি জমিতে ইটভাটা স্থাপন করে ফসলি জমি ইটের কাচামাল হিসেবে ব্যবহার করায় এর সত্ত্বাধিকারীকে ইট প্রম্তুত ও ভাটা স্থাপন ( নিয়ন্ত্রণ) আইন, ২০১৩ এর সংশ্লিষ্ট ধরায় ৫০ হাজার টাকা জরিমানা করা হয় এবং প্রয়োজনীয় অনুমোদন না নেয়া পর্যন্ত ইটভাটার কার্যক্রম বন্ধ করে দেওয়া হয়।

অভিযান পরিচালনা করেন, বোরহানউদ্দিন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ রায়হানুজ্জামান। এ সময় তিনি বলেন, জনস্বার্থে বোরহানউদ্দিন উপজেলা প্রশাসন কর্তৃক এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। এই অভিযান সহযোগিতায় আরো উপস্থিত ছিলেন বোরহানউদ্দিন থানা পুলিশ ও ফায়ার সার্ভিস।

 

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *


Scroll to Top