তজুমদ্দিনে নাগরিক উন্নয়ন ফোরামের শীতবস্ত্র বিতরণ

তজুমদ্দিন প্রতিনিধি :  ভোলা তজুমদ্দিনে দরিদ্রদের মাঝে শীতবস্ত্র বিতরণ করেছে নাগরিক উন্নয়ন ফোরাম- তজুমদ্দিন।

শুক্রবার ১০ জানুয়ারি বিকেল ৪ টায় তজুমদ্দিন উপজেলার মলংচড়া ইউনিয়নে এ কর্মসূচি পালন করা হয়। মলংচড়া ইউনিয়ন সভাপতি জাকির হোসেনের সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য প্রদান করেন উপজেলা সভাপতি মাও. আব্দুর রব। তিনি এ সময় তজুমদ্দিন নিয়ে ব্যরিস্টার আব্দুর রহমান খোকার ‘নাগরিক উন্নয়ন ফোরাম লালমোহন- তজুমদ্দিন’র ভবিষ্যৎ পরিকল্পনা তুলে ধরেন। বক্তব্য শেষে শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়।

এ সময় নাগরিক উন্নয়ন ফোরামের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *


Scroll to Top