বোরহানউদ্দিন শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি আইয়ুব, সম্পাদক হেলাল

 

মোঃ মিজানুর রহমান, বোরহানউদ্দিন (ভোলা) : ভোলার বোরহানউদ্দিন উপজেলার শ্রমিক কল্যাণ ফেডারেশনের দ্বি-বার্ষিক সম্মেলনে সভাপতি আইয়ুব আলী ও সাধারণ সম্পাদক মোঃ হেলাল উদ্দিন নির্বাচিত হয়েছেন।

মঙ্গলবার (৭ই জানুয়ারি) বিকাল তিনটায় উপজেলা জামায়াতে ইসলামীর অফিসে উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের আয়োজনে দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়। সম্মেলন থেকে বোরহানউদ্দিন উপজেলা শাখার ২০২৫-২৬ সেশনের জন্য ২৪ সদস্য বিশিষ্ট নির্বাহী কমিটি ঘোষণা করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে ভোলা জেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি ইসমাইল হোসেন মনির বলেন, সকল কাজে আমাদেরকে ঐক্যবদ্ধ থাকতে হবে। ঐক্যবদ্ধ ছাড়া শ্রমিকদের অধিকার আদায় করা সম্ভব নয়।

এ ছাড়াও বিশেষ অতিথির বক্তব্যে উপজেলা জামায়াতের আমির মাওলানা মাকসুদুর রহমান বলেন, যতদিন পর্যন্ত কুরআন ও সুন্নাহ ভিত্তিক সমাজ কায়েম না হবে ততদিন পর্যন্ত শ্রমিকরা তাদের ন্যায্য অধিকার পাবে না।

এরপর ২০২৫-২৬ সেশনের জন্য উপজেলা নির্বাহী কমিটি ঘোষণা করা হয় ও শপথ পড়ানো হয়।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Are you human? Please solve:Captcha


Scroll to Top