অবৈধ উপায়ে ধরা ট্যাংরা মাছ জব্দ করলো মনপুরা মৎস বিভাগ

 

মনপুরা (ভোলা) প্রতিনিধি : ভোলার মনপুরায় বাজারে বিক্রির সময় মেঘনা নদী থেকে অবৈধ উপায়ে ধরা এক ঝুড়ি ট্যাংররা মাছ জব্দ করেছে মৎস্য বিভাগ। মঙ্গলবার দুপুর দেড়টায় উপজেলার হাজীর হাট ইউনিয়নের স্বপচূড়া মোড়ে বিক্রির সময় এসব মাছ জব্দ করা হয়।

পরে জব্দকৃত ট্যাংরা মাছ স্থানীয় এতিমখানা ও অসহায় মানুষের মাঝে বিতরণ করা হয়।

মৎস্য কর্মকর্তা মোঃ কামাল হোসেন বলেন, ছোট মাছ নিধন রোধ ও অবৈধ জাল ব্যবহার বন্ধে আমাদের অভিযান চলমান রয়েছে। তারই ধারাবাহিকতায় বাজারে বিক্রির সময় মেঘনা নদী থেকে অবৈধ উপায়ে ধরা অন্তত ৩০ কেজি ছোট ট্যাংরা মাছ জব্দ করি আমরা। আগামী দিনগুলোতেও আমাদের অভিযান অব্যাহত থাকবে।

মাছ বিতরণের সময় উপস্থিত ছিলেন উপজেলা মৎস্য কর্মকর্তা মোঃ কামাল হোসেন, মনপুরা প্রেসক্লাব সাধারণ সম্পাদক সীমান্ত হেলাল, মেরিন ফিসারিজ প্রকল্প কর্মকর্তা প্রকাশ চন্দ্র দাস, উপজেলা মৎস্য অফিসের ক্ষেত্র সহকারি মোঃ মনির হোসেন প্রমূখ।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Are you human? Please solve:Captcha


Scroll to Top