মো. মহিব্বুল্যাহ(ইলিয়াছ) মনপুরা : ভোলার মনপুরায় বাংলাদেশ জামায়াতে ইসলামীর কর্মী ও সহযোগী সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। উপজেলা জামায়াতে ইসলামীর উদ্যোগে সোমবার (০৬ জানুয়ারি ) বিকেল ৫ টায় উপজেলার হাজীর হাট বাজারে এই সম্মেলন অনুষ্ঠিত হয়।
সম্মেলনে সভাপতিত্ব করেন মনপুরা উপজেলা আমির মাওলানা মুহাম্মদ আমিমুল ইসলাম জসিম। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় সহকারি সেক্রেটারী জেনারেল এ্যাডভোকেট মুয়াযযম হোসেন হেলাল।
বিশেষ অতিথি ছিলেন ভোলা জেলা জামায়াতে ইসলামীর আমির ও কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য মুহাম্মদ জাকির হোসাইন, জেলা সেক্রেটারি ও কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য কাজী মাওলানা মোঃ হারুন অর রশিদ, সাবেক জেলা আমির ও বরিশাল অঞ্চল টিম সদস্য অধ্যক্ষ মাওলানা মুহাম্মদ মোস্তফা কামাল, মনপুরা উপজেলার সাবেক আমির ও জেলা ওলামা বিষয়ক সম্পাদক হাফেজ মাওলানা মুহাম্মদ রফিকুল ইসলামভোলা পৌর আমির মো. জামাল উদ্দিন।
সম্মলনে বক্তারা বলেন, বিগত সরকারের নানাবিধ জুলুম, অত্যাচার, নির্যাতন ও নিপীড়ন সহ্য করে বাংলাদেশ জামায়াতে ইসলামীর নেতা-কর্মী ও সমর্করা বাংলাদেশে আল্লাহর আইন প্রতিষ্ঠায় নির্ভিকভাবে কাজ করে গেছে। বিগত সরকারের পতনের পর থেকে ন্যায়, নিষ্ঠা, সততা ও সংযমের সাথে জামায়াতে ইসলামীর নেতা কর্মীরা নিরলসভাবে কাজ করে দেশের মানুষের আস্থা অর্জনে সক্ষম হয়েছে। আশাকরি আগামী দিনেও আল্লাহর আইন প্রতিষ্ঠায়, জনসাধারনের জীবনমান উন্নয়ন, তথা সুখী-সমৃদ্ধ, ইনসাফভিত্তিক ও উন্নত বাংলাদেশ গড়তে দেশের মানুষ বাংলাদেশ জামায়াতে ইসলামীকে দাড়িপাল্লা মার্কায় ভোট দিয়ে পাশে থাকবে।
সম্মেলনে আরও বক্তব্য রাখেন, উপজেলা জামায়াতে ইসলামীর সাধারণ সম্পাদক মাওলানা নুরুন্নবি শিবলী, সাংগঠনিক সম্পাদক মাওলানা মোঃ আলাউদ্দিন, শুরা সদস্য মাওলানা মোঃ সামসুদ্দিন, হাফেজ মাওলানা মোঃ মতিউর রহমান নিজামী, কলাতলী ইউনিয়ন সভাপতি মোঃ জসিম উদ্দিন, মনপুরা ইউনিয়ন আমির শাহে ইমরান চৌধুরী, হাজীর হাট ইউনিয়ন আমির হাফেজ জামাল উদ্দিন প্রমূখ।




