মনপুরায় পুলিশের উপর হামলা মামলায় ৩ যুবলীগ নেতা আটক

 

মনপুরা (ভোলা) প্রতিনিধি : ভোলার মনপুরায় পুলিশের উপর হামলা মামলায় তিন যুবলীগ নেতাকে গ্রেফতার করেছে মনপুরা থানা পুলিশ।

সোমবার (১৬ ডিসেম্বর) দিন ও দিবাগত রাতে পৃথক অভিযানে উপজেলার হাজিরহাট ইউনিয়ন ও চর কলাতলীর বিভিন্ন এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত তিন আসামিকে (১৭ ডিসেম্বর) রোজ মঙ্গলবার কোর্টের মাধ্যমে ভোলা জেল হাজতে প্রেরণ করা হয়েছে ।

গ্রেফতারকৃত আসামিরা হলেন, ২নং হাজিরহাট ইউনিয়নের যুবলীগ সভাপতি মোঃ নূরনবী ফরাজী (৪৫), হাজীরহাট ইউনিয়ন যুবলীগের সাংগঠনিক সম্পাদক মোঃ অলিউল্লাহ অলি (৪২) ও ০৫নং চর কলাতলী ইউনিয়নের যুবলীগের সহ-সভাপতি মোঃ অলিউল্যাহ (৫৬)।
তারা একই মামলার এজাহারভুক্ত আসামি।

উল্লেখ্য, ২০২৪ সালের ৫ মার্চ ১নং মনপুরা ইউনিয়ন পরিষদ নির্বাচনকে কেন্দ্র করে ২ প্রাথীর মাঝে সংঘর্ষ ঘটে। পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে গেলে অভিযুক্ত আসামিরা পুলিশকে লক্ষ করে হত্যার উদ্দেশ্য ইট পাটকেল নিক্ষেপ করে। এতে ২ পুলিশ সদস্য আহত হয় । পরে পুলিশ বাদি হয়ে পুলিশ অ্যাসল্ট মামলা করে।

এ ব্যাপারে মনপুরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ আহসান কবির বলেন, গ্রেফতারকৃতরা পুলিশের গায়ে হতার উদ্দেশ্যে ইট পাটকেল নিক্ষেপ করার ঘটনায় পুলিশ অ্যাসল্ট মামলায় ওয়ারেন্টভুক্ত আসামি, পলাতক আসামি এবং এ ঘটনার সাথে জড়িতদের গ্রেপ্তারের কাজ চলছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *


Scroll to Top