মেহেন্দিগঞ্জে শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভা

নিজস্ব প্রতিবেদক

বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন মেহেন্দিগঞ্জ উপজেলার দক্ষিণ উলানিয়া ইউনিয়নের উদ্যোগে সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। দক্ষিণ উলানিয়া ইউনিয়ন সভাপতি মাওলানা মোসলেহ উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠিত সাধারণ সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের  সাবেক কেন্দ্রীয় প্রচার সম্পাদক ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর ঢাকা মহানগরী উত্তরের তুরাগ থানার নায়েবে আমীর কামরুল হাসান।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী মেহেন্দিগঞ্জ উপজেলার মজলিশে শুরার সদস্য ও চানপুর ইউনিয়ন শাখার আমির মো: রিয়াজ উদ্দিন। ইসলামী ছাত্রশিবির মেহেন্দিগঞ্জ উপজেলা পুর্ব শাখার সভাপতি মো: রিয়াজুল ইসলাম।

সভায় বক্তাগণ রাষ্ট্রের সর্বক্ষেত্রে ইসলামী শ্রমনীতি চালু করার দাবি জানান।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Are you human? Please solve:Captcha


Scroll to Top