হিজলায় বেসরকারি শিক্ষকদের মানববন্ধন

মোহাম্মাদ এমদাদ হোসাইন, হিজলা (বরিশাল)

বেসরকারী শিক্ষা প্রতিষ্ঠানকে জাতীয়করণের আগে শিক্ষা প্রশাসনের বিভিন্ন পদে সরকারী স্কুলের শিক্ষকদের পদায়ন বন্ধ রাখা ও শিক্ষা সংস্কার কমিশন গঠনের দাবিতে উপজেলা নির্বাহী অফিসার বরাবর স্মারকলিপি দিয়েছেন হিজলা উপজেলা শিক্ষা পরিবারের সদস্যরা। মঙ্গলবার দুপুরে এই স্মারকলিপি দেয়ার আগে তারা একটি মানববন্ধন কর্মসূচি পালন করেন। সেখানে বক্তারা বলেন, বেসরকারী শিক্ষা প্রতিষ্ঠানকে জাতীয়করণই  শিক্ষা ক্ষেত্রে বৈষম্য দুরীকরনের একমাত্র উপায়।

স্মারকলিপি প্রদানের আগে  উপজেলা চত্তরে এই দাবিতে একটি মানববন্ধন বন্ধন কর্মসূচি পালন করা হয়। কর্মসূচিতে হিজলা উপজেলার সকল বেসরকারী মাদ্রাসা ও স্কুলের প্রধান এবং বিভিন্ন পর্যায়ের শিক্ষকগণ উপস্থিত ছিলেন। স্মারকলিপি প্রদান পুর্ব মানববন্ধনে বক্তব্য রাখেন বিভিন্ন মাদ্রাসার অধ্যক্ষ, সুপার ও স্কুলের প্রধান শিক্ষককগণ।

বক্তব্যে তারা সরকারী শিক্ষা প্রতিষ্ঠান ও বেসরকারী শিক্ষা প্রতিষ্ঠানের মধ্যে বৈষম্য তুলে ধরেন, বেসরকারী শিক্ষা প্রতিষ্ঠান জাতীয়করনের পুর্ব পর্যন্ত শিক্ষা প্রশাসনের বিভিন্ন পদে সরকারী স্কুলের শিক্ষকদের পদায়ন বন্ধ রাখতে বলেন এবং এই বৈষম্য নিরোসনে শিক্ষা সংস্কার কমিশন গঠনের ও কথা বলেন।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *


Scroll to Top