জিব্রান কাদির, উজিরপুর (বরিশাল)
বরিশালের উজিরপুর উপজেলার সাতলা ইউনিয়নে কার্যক্রম নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগের নাশকতা ও অগ্নিসংযোগের বিরুদ্ধে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে স্থানীয় বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।
মঙ্গলবার (২৪ নভেম্বর) বিকেল ৫টায় দক্ষিণ সাতলা নয়াকান্দি বাজার এলাকা থেকে বিক্ষোভ মিছিল করেন। মিছিলটি বাজার ও এলাকার প্রধান সড়কগুলো প্রদক্ষিণ করে সাতলা আইডিয়াল কলেজ প্রাঙ্গণে গিয়ে এক প্রতিবাদ সমাবেশের মাধ্যমে শেষ হয়।
সমাবেশে সাতলা ইউনিয়ন বিএনপির নেতারা বলেন, কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের নেতাকর্মীরা পরিকল্পিতভাবে বিভিন্ন স্থানে দলীয় কার্যালয়, যানবাহন, কারখানা এবং সাধারণ মানুষের বাড়িঘরে অগ্নিসংযোগ ও ভাঙচুর চালিয়ে দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করছে।
এ সময় বক্তারা সাধারণ মানুষের জানমালের নিরাপত্তা রক্ষা এবং যেকোনো ধরনের সহিংসতা ও নৈরাজ্য প্রতিহত করতে দলীয় নেতাকর্মীদের ঐক্যবদ্ধ ও সতর্ক থাকার আহ্বান জানান।
বিক্ষোভ মিছিল ও সমাবেশে উপস্থিত ছিলেন সাতলা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মোঃ আব্দুল হালিম বিশ্বাস, সিনিয়র সহ-সভাপতি মোঃ আতিকুল ইসলাম নান্নু বালী, সহ-সভাপতি মোঃ আজিজুল সরদার লিটন, যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ বিএম ওয়াসিম সান্টু বালী, যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ মোঃ মাহফুজ হাওলাদার, ৫নং ওয়ার্ড বিএনপির সভাপতি মোঃ আবু হানিফ মল্লিক এবং যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ সালাম হাওলাদার।
এছাড়াও যুবদল নেতা মোঃ এরশাদ বিশ্বাস, মোঃ নুরুজ্জামান মল্লিক, মোঃ এনামুল সরদার, গোলাম মাওলা শরীফ এবং ছাত্রদলের সহ-সভাপতি মোঃ রিওন বিশ্বাসসহ স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশে অংশ নেন।




