জন্মদিনে শিশুদের সঙ্গে আনন্দে মাতলেন প্রধানমন্ত্রী, দিলেন উপহার

বরিশাল জার্নাল ডেস্ক

জন্মদিনে শিশু-কিশোরদের সঙ্গে আনন্দঘন সময় কাটালেন প্রধানমন্ত্রী তারেক রহমান। জুমার নামাজ শেষে তাদের সঙ্গে কথোপকথনে মেতে ওঠেন তিনি। কে কোন খেলা পছন্দ করে সেটিও জানতে চান। শিশু-কিশোরদের খেলার প্রতি আগ্রহের কথা শুনে তাদের হাতে উপহার হিসেবে তুলে দেন ক্রীড়া সামগ্রী। এ সময় শিশুরাও প্রধানমন্ত্রীকে জন্মদিনের শুভেচ্ছা জানায়।

শুক্রবার রাজধানীর বনানীতে নৌবাহিনী কেন্দ্রীয় মসজিদে জুমার নামাজ আদায় করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। নামাজ শেষে একদল শিশু-কিশোরের সঙ্গে তার এই আন্তরিক সময় কাটানোর ঘটনা উপস্থিতদের মধ্যে এক আনন্দময় পরিবেশ তৈরি করে।

শিশু-কিশোরদের সঙ্গে আলাপচারিতায় প্রধানমন্ত্রী তাদের পছন্দের খেলা সম্পর্কে জানতে চান। পরে তাদের হাতে ক্রীড়াসামগ্রী উপহার দেন তিনি। অন্যদিকে, প্রধানমন্ত্রীর জন্মদিন উপলক্ষে শিশুরাও তাকে শুভেচ্ছা জানায়।

প্রধানমন্ত্রীর ডেপুটি প্রেস সেক্রেটারি সুজাউদ্দৌলা সুজন মাহমুদ এ তথ্য জানিয়েছেন। আমার দেশ

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Are you human? Please solve:Captcha


Scroll to Top